News Flash

  • Home
  • ত্রিপুরা
  • টানা বর্ষণ, জলমগ্ন আগরতলার বিভিন্ন রাস্তা, ব্যাহত জনজীবন
Image

টানা বর্ষণ, জলমগ্ন আগরতলার বিভিন্ন রাস্তা, ব্যাহত জনজীবন

আগরতলা, ২১ আগস্ট: তিনদিন ধরে টানা বর্ষণের জেরে ত্রিপুরায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আগরতলার বিভিন্ন এলাকা প্লাবিত। ফলে জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। গৃহবন্দী হয়ে পড়েছে মানুষ। এদিকে, হাওড়া নদীর জল বেড়ে ভয়াবহ আকার ধারণ করেছে। ইতিমধ্যে প্রসাশনের তরফ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিভিন্ন জেলার জেলা প্রশাসনের সমস্ত আধিকারিক, এনডিআরএফ (ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স), এসডিআরএফ (স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স) বন্যায় জনগণকে সহায়তা দেওয়ার জন্য একসাথে কাজ করছে।

প্রসঙ্গত, তিনদিন ধরে টানা বৃষ্টিপাতে ত্রিপুরায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রাজ্যের নদীগুলো বিপদ সীমা পেরিয়ে গেছে। ফলে রাজ্যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। হাওড়া নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আগরতলার বিভিন্ন জায়গায় বিপর্যস্ত হয়ে পড়ে। ওরিয়েন্টে চৌমুহনী, শকুন্তলা রোড, জেকস গেইট, প্যারাডাইস চৌমুহনী, বনমালী পুর, পূর্ব থানা রোড, মেলারমাঠ, বটতলা, আইএসবিটি, বলদাখাল, শ্রীলঙ্কা বস্তি, লক্ষ্ণীনারায়ণ বাড়ি, আইজিএম চৌমুহনী, দূর্গাচৌমুহনী, মঠ চৌমুহনী সহ বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে।

এদিকে, গোমতী নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। উদয়পুরের গজ স্টেশন সংলগ্ন স্থানে গোমতীর নদীর জলস্তর বেড়ে হল ২১. ৯০ মিটার । যেকোন সময় ছাড়িয়ে যেতে চরম বিপদজনক মাত্রা। গোমতী নদীর পাড়ে বসবাসকারী পরিবারগুলোকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনার কাজ অব্যাহত রয়েছে। যদিও মঙ্গলবার রাত থেকেই বিভিন্ন এলাকায় প্রশাসনের তরফ থেকে সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও এলাকার মানুষ ঐক্যবদ্ধভাবে গভীর রাত পর্যন্ত নিজেদের সবজি ক্ষেতগুলি রক্ষা করার চেষ্টা জারি রেখেছিল কিন্তু শেষ রক্ষা হয়নি।

তাছাড়া, ডুম্বুরের বাঁধ ছাড়ার পরেই গোমতী নদীর জলের স্তর বিপদসীমার উপর দিয়ে বইতে থাকে। সকালে তা অনেকটাই আয়ত্তের বাইরে চলে যায়। সম্পূর্ণ বিষয়টি নিজে উপস্থিত থেকে তদারকি করছেন সোনামুড়া মহকুমা শাসক অরূপ দেব।

এদিকে, টানা বৃষ্টির জেরে খোয়াই জেলাতেও দেখা যাচ্ছে বন্যার ভয়াবহ প্রভাব । এখনো পর্যন্ত খোয়াই জেলাতে ৪৩ টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সেখানে ইতিমধ্যেই আশ্রয় নিয়েছে বর্ণা দুর্গতরা। আরো কয়েকটি আশ্রয় কেন্দ্র খোলা হবে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। যাদের বাড়ি ঘর ইতিমধ্যেই জলমগ্ন হয়ে গেছে তাদের অতিসত্বর ত্রাণ কেন্দ্রে চলে আসার অনুরোধ জানালো প্রশাসন।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top