News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগামী পাঁচদিন ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, দুই জেলায় লাল সর্তকতা, সর্বাধিক বৃষ্টিপাত আগরতলায়
Image

আগামী পাঁচদিন ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, দুই জেলায় লাল সর্তকতা, সর্বাধিক বৃষ্টিপাত আগরতলায়

আগরতলা, ২১ আগস্ট: আগামী পাঁচদিন ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দফতর। এদিকে, টানা বৃষ্টিপাতে জনজীবনে ভীষণ ছন্দপতন ঘটেছে। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী এখন পর্যন্ত সর্বাধিক বৃষ্টিপাত আগরতলায় ১৮২ এমএম এবং সর্বনিম্ন খুমলুঙে ১৮ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে, আবহাওয়া দফতর আগামী ২৪ ঘন্টায় সিপাহীজলা এবং পশ্চিম ত্রিপুরা জেলায় লাল সর্তকতা এবং বজ্রবিদ্যুৎ ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সর্তকতা জারি করেছে। তেমনি আগামী ২৪ ঘন্টায় রাজ্যের সব জেলায় কমলা সর্তকতা জারি করেছে।

প্রসঙ্গত, আজ দিনভর বৃষ্টিপাতে জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ম ২৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ সকালে সর্বনিম্ম তাপমাত্রা সব জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল।

মৌসম বিভাগ জানিয়েছে, আজ এখন পর্যন্ত আগরতলায় ১৮২ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তেমনি, পশ্চিম ত্রিপুরা জেলার এডিনগরে ১৭৫ এমএম, লেম্বুছড়ায় ১০৪.২ এমএম, বোধজংনগরে ৫৯ এমএম, ডিএম অফিসে ১২৩ এমএম, সচিবালয়ে ৯৫ এমএম এবং খুমলুঙে ১৮ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তেমনি, সিপাহীজলা জেলার সোনামুড়ায় ৪৭ এমএম, বিশালগড়ে ৪০.৬ এমএম, বিশ্রামগঞ্জে ৫৬ এমএম, গজারিয়ায় ৩৫.৮ এমএম এবং সোনামুড়ার মোহনবাগ ৩৬ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। খোয়াই জেলায় ৮২ এমএম, গোমতী জেলায় উদয়পুরে ৪১.২ এমএম, অমরপুরে ৯৩.২ এমএম, করবুকে ১৫৩ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তাছাড়া, দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ায় ৭২ এমএম, বাগাফা ৭৪.৫ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তেমনি, উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরে ৪৫ এমএম, কাঞ্চনপুরে ৪৪.২ এমএম, কদমতলায় ৫৯ এমএম এবং নতুনবাজার ১২৮ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তেমনি, ঊনকোটি জেলায় কুমারঘাটে ৫০ এমএম এবং কৈলাসহরে ৫১.২ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ধলাই জেলায় ছাওমনু ৬২.১ এমএম, গন্ডাছড়ায় ১০৯.৫ এমএম, কমলপুরে ৭৯ এমএম এবং মনুঘাটে ৫৬.২ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Releated Posts

জনস্বার্থে ছয় দফা দাবিতে পশ্চিম ত্রিপুরার জেলাশাসকের কাছে ডেপুটেশন আমরা বাঙালির

আগরতলা, ১৮ জুন : নারী নির্যাতন, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, মাদকদ্রব্যের বিস্তার এবং পুরনিগম এলাকায় কর বৃদ্ধি-সহ বিভিন্ন জনস্বার্থ…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

সিপিআইএম-এর দু’দিনব্যাপী রাজ্য কমিটির বৈঠক শুরু, উপস্থিত এম এ বেবি

আগরতলা, ১৮ জুন : বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সিপিআইএম-এর রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ দু’দিনব্যাপী বৈঠক। রাজধানীর দশরথ দেব স্মৃতি…

ByByReshmi Debnath Jun 18, 2026

এমবিবি বিমানবন্দরে ১.৬৮ কোটি টাকা উদ্ধার, আটক মহারাষ্ট্রের দুই যুবক

আগরতলা, ১৮ জুন : মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

পূর্ব আগরতলা থানায় যুবককে যৌন হেনস্তার অভিযোগ: সরকারি হলফনামা বাতিল করল উচ্চ আদালত, নতুন করে রিপোর্ট চাইল

আগরতলা, ১৭ জুন: পূর্ব আগরতলা থানায় এক যুবককে থানার ভেতরে যৌন হেনস্তার অভিযোগ সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল ত্রিপুরা…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top