News Flash

  • Home
  • দেশ
  • নিউ টাউনে তরুণী নার্সের শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার যুবক
Image

নিউ টাউনে তরুণী নার্সের শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার যুবক

কলকাতা, ২০ আগস্ট(হি.স.) : আর জি কর মেডিকেল কলেজের সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে রাজ্য জুড়ে মহিলাদের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। এমন পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে নিউ টাউনে। রবিবার সন্ধ্যায় নিউ টাউনের টাটা মেডিকেল হাসপাতাল থেকে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে এক তরুণী নার্সের শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে পাথরঘাটার বাসিন্দা আজিজ মোল্লা (২৩) নামে এক যুবককে।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই তরুণী নার্স হাসপাতাল থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় সাইকেলে থাকা আজিজ মোল্লা প্রথমে কটূক্তি করে এবং পরে ওই নার্সের শরীরের আপত্তিকর স্থানে স্পর্শ করে। নার্স চিৎকার করলে, অভিযুক্ত যুবক পালিয়ে যায়।

তরুণী নার্সের লিখিত অভিযোগের ভিত্তিতে টেকনো সিটি থানার পুলিশ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে সোমবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে। মঙ্গলবার সকালে তাঁকে আদালতে তোলা হয়। এই ঘটনায় আবারও মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ সাম্প্রতিক সময়ে মহিলাদের ওপর একের পর এক আক্রমণের ঘটনা ঘটছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Releated Posts

বিভিন্ন রাজ্যে নতুন সাংগঠনিক সম্পাদক নিয়োগ বিজেপির

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যে জাতীয় যুগ্ম সাধারণ…

ByByNews Desk Sep 24, 2026

বিধানসভা নির্বাচন পর্যন্ত পাঞ্জাবে এসআইআর স্থগিতের দাবি কংগ্রেসের

চণ্ডীগড়, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবে আগামী ছয় মাসের মধ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে রাজ্যে ভোটার…

ByByNews Desk Sep 24, 2026

যোধপুরের কারখানায় বিস্ফোরণ: আগুন নিয়ন্ত্রণে, আহত ১৪ দমকলকর্মীর মধ্যে ৪ জনের অবস্থা সংকটজনক

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের যোধপুরের বাসনি এলাকায় হস্তশিল্পের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় রাসায়নিক ভর্তি ড্রামে বিস্ফোরণের…

ByByNews Desk Sep 24, 2026

দুর্গাপুজো-দীপাবলিতে সাশ্রয়ী দামে চিনি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার ও শিল্পমহল: ইসমা

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উৎসবের মরশুমে, বিশেষ করে দশেরা ও দীপাবলির সময় সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী দামে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top