News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আর জি কর কান্ডে মহিলা কলেজের মৌন প্রতিবাদ মিছিল 
Image

আর জি কর কান্ডে মহিলা কলেজের মৌন প্রতিবাদ মিছিল 

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট কলকাতা আরজি কর মেডিকেল কলেজ কান্ডের প্রতিবাদ জানিয়ে আগরতলা শহরে প্রতিবাদ মৌন মিছিল সংগঠিত করল মহিলা কলেজের ছাত্রী ও  অধ্যাপিকা সহ অন্যান্যরা।

 আরজিকর মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়ার ছাত্রীকে ধর্ষণ ও হত্যার ঘটনা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে আগরতলা শহরে মৌন প্রতিবাদ মিছিল সংগঠিত করেছে মহিলা কলেজের ছাত্রী ও  অধ্যাপিকারা। ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করার দাবী জানানো হয়েছে।

 মৌন মিছিল থেকে দাবি তোলা হয়েছে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হলে বিচার ব্যবস্থা এবং দেশের সরকারের প্রতি মা-বোনদের আস্থা ও বিশ্বাস বাড়বে বলেও অভিমত  ব্যক্ত করা হয়েছে। 

Releated Posts

টেট উত্তীর্ণদের উপর জলকামান, পুলিশি আচরণের নিন্দায় বিরোধী দলনেতা

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ এবং জলকামান ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা জানালেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবারের…

ByByReshmi Debnath Sep 24, 2026

মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে গেল অভিযুক্ত, বিশ্রামগঞ্জে ফের গ্রেপ্তার

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক অভিযুক্তের বিরুদ্ধে। বাথরুমে যাওয়ার কথা বলে…

ByByReshmi Debnath Sep 24, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে ৯০ শতাংশ নিশ্চিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে কমপক্ষে ৯০ শতাংশ নিশ্চিত বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath Sep 24, 2026

ধর্মনগরে বর্ণালী গোস্বামীর কুশপুতুল দাহ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এবিভিপির বিক্ষোভ

, ধর্মনগর, ২৪ সেপ্টেম্বর:ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে এক এবিভিপি কার্যকর্তার বাবাকে মারধরের অভিযোগে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top