News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ঘন্টাখানেক এগিয়ে থেকেও নকআউট জুয়েলস প্রীতমের গোলে সেমিফাইনালে ত্রিপুরা পুলিশ
Image

ঘন্টাখানেক এগিয়ে থেকেও নকআউট জুয়েলস প্রীতমের গোলে সেমিফাইনালে ত্রিপুরা পুলিশ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। অভিজ্ঞতার কাছে তারুণ্যের হার। খেলার ছয় মিনিটের মাথায় দুর্দান্ত গোল আর সেই গোলে এগিয়ে থাকার মনোবল। দীর্ঘ এক ঘণ্টা ধরে গোলটি ধরে রাখতে সক্ষম হলেও শেষ রক্ষা করতে পারেনি তারুণ্যে ভরা জুয়েল দক্ষতা ও অভিজ্ঞতা পূর্ণ পুলিশ রিগ্রেশন ক্লাবের কাছে হেরে জুয়েলস কে বিদায় নিতে হলো রাখাল শীল নকআউট ফুটবল টুর্নামেন্ট থেকে। পুরো খেলায় আক্রমণ প্রতি আক্রমণের কোনও কমতি ছিল না। শেষ বাঁশি বাজার ৪ মিনিট আগে প্রীতমের গোল। টানা জয় পুলিশ রিক্রিয়েশন ক্লাবের। রাখাল শীল্ডে অপরাজিত পুলিশ আর.সি। নক আউট জুয়েলস অ্যাসোসিয়েশন। প্রি-কোয়ার্টার ফাইনালের পর কোয়ার্টার ফাইনালের বাধাও টপকালো ঐতিহ্যবাহী পুলিশ রিক্রিয়েশন ক্লাব। খেতাবি লড়াইয়ে পৌঁছোনোর আগে আর মাত্র একটা জয় আবশ্যক। ২৩ আগস্ট দ্বিতীয় সেমিফাইনালে পুলিশ রিক্রিয়েশন ক্লাবকে গতবারের ফাইনালিস্ট রামকৃষ্ণ ক্লাবের মুখোমুখি হতে হবে। খেলা উমাকান্ত মিনি স্টেডিয়ামে। সন্ধ্যা ছয়টায়, ফ্লাড লাইটে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনাল ম্যাচে পুলিশ রিক্রিয়েশন ক্লাব ২-১ গোলে জুয়েলস এসোসিয়েশনকে হারিয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত নীল জ্যোতি রাখাল মেমোরিয়াল নকআউট ফুটবল টুর্নামেন্ট। খেলার ছয় মিনিটের মাথায় জুয়েলসের নির্ভরযোগ্য স্ট্রাইকার রোহিত সিংহের গোল। জুয়েলস ১-০ তে লিড নেয়। একদিকে আক্রমণাত্মক ভঙ্গিমা, অপরদিকে প্রতিরোধমূলক খেলা। জুয়েলস এক গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করার পর দ্বিতীয়ার্ধের ২৫ মিনিটও এভাবেই কাটিয়ে নেয়। কিন্তু ৭০ মিনিটের মাথায় পুলিশ রিক্রিয়েশন ক্লাবের বাদল দেববর্মা রোহিতের গোলটি শোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনে। পরক্ষণে মাঠে যেন প্রচন্ড প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ খেলা শুরু হয়, জয়সূচক গোলের লক্ষ্যে। অতঃপর খেলা শেষের চার মিনিট আগে প্রীতম হোসেনের গোল পুলিশ রিক্রিয়েশন ক্লাবকে দুই-একে এগিয়ে দেয়। শেষ পর্যন্ত দুর্দান্ত জয় ছিনিয়ে পুলিশ রিক্রিয়েশন ক্লাব সেমিফাইনালের ছাড়পত্র পায়। জয় সূচক গোলের স্বীকৃতি হিসেবে প্রীতম পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব। এদিকে, খেলায় অসদাচরনের দায়ে রেফারি প্রথমার্ধের শেষ মুহূর্তে পুলিশ দলের বাদলকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি সত্যজিৎ দেব রায়, আদিত্য দেববর্মা, বিশ্বজিৎ দাস ও বিপ্লব সিং।

Releated Posts

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026

‘ভোট চুরি, আইন চুরি, প্রতিষ্ঠান চুরি’: জ্ঞানেশের পদত্যাগ দাবি রাহুলের

অভিজিৎ রায় চৌধুরী, নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগ দাবি করলেন লোকসভার বিরোধী…

ByByReshmi Debnath Sep 24, 2026

রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার সারা রাজ্যেই আরোগ্য মন্দির গড়ে…

ByByReshmi Debnath Sep 24, 2026

অব্যবহৃত চা-বাগানের জমি শিল্প ও পর্যটন প্রকল্পে ব্যবহারের পরিকল্পনা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: ত্রিপুরায় চা চাষের জন্য বরাদ্দ করা হলেও বর্তমানে অব্যবহৃত জমি শিল্প ও পর্যটন প্রকল্পের জন্য…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top