News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভারী বর্ষণে গাছ ভেঙে চার ঘণ্টা স্তব্ধ জাতীয় সড়কের যান চলাচল
Image

ভারী বর্ষণে গাছ ভেঙে চার ঘণ্টা স্তব্ধ জাতীয় সড়কের যান চলাচল

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২০ আগস্ট: আসাম আগরতলা জাতীয় সড়কে তেলিয়ামুড়ার পুলিনপুরে গাছ ভেঙে পড়ে কয়েক ঘন্টা যান চলাচল বিঘ্নিত হয়। বনদপ্তরের তৎপরতায় গাছ কেটে পুনরায় যান চলাচল শুরু করা হয়। টানা বর্ষণের জেরে বিশাল আকৃতির গাছ ভেঙে পড়ে এদিন জাতীয় সড়কে। বিচ্ছিন্ন হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা।

ঘটনা মঙ্গলবার ভোর রাত নাগাদ  তেলিয়ামুড়া থানাধীন পুলিনপুর  এলাকায় জাতীয় সড়কে। তিন দিনের লাগাতর বৃষ্টির কারনে পুলিনপুর এলাকায় জাতীয় সড়কে বিশাল আকৃতি গাছ ভেঙ্গে পড়ে।  এতে ব্যাহত হয় যোগাযোগ ব্যবস্থা। ফলে আটকে পড়ে দুই ধারের যাত্রীবাহী এবং পন্যবাহী গাড়ি। দুর্ভোগের শিকার হয় যাত্রী সহ চালকরা। আটকে পড়ে জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত যানবাহনও। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বন দপ্তরের কর্মীরা। দীর্ঘ প্রায় চার ঘন্টা পর  গাছ কেটে রাস্তা পরিষ্কার করার পর পুনরায় যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়।

Releated Posts

দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নয়নের সুফল পৌঁছে দিতে রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি , আগরতলা, ৩০ জুলাই: রাজ্য সরকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্যেই ধারাবাহিকভাবে বিভিন্ন পরিকল্পনা…

ByByReshmi Debnath Jul 30, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের মৃত্যু তদন্তে দিল্লিতে ত্রিপুরা পুলিশের টিম

আগরতলা, ৩০ জুলাই: ত্রিপুরার পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের রহস্যজনক মৃত্যুর তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল (এসআইটি) তদন্ত…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

এসএমএ আক্রান্ত মানশ্রীর পাশে কৃষি দপ্তর, ৩ লক্ষ টাকার সহায়তা প্রদান

আগরতলা, ৩০ জুলাই: বিরল ও প্রাণঘাতী রোগ স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি (এসএমএ)-তে আক্রান্ত ছোট্ট মানশ্রীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তার…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

বছর বাঁচাও পরীক্ষার ফল প্রকাশ, বেড়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পাশের হার

আগরতলা, ৩০ জুলাই : বছর বাঁচাও পরীক্ষার ফলাফলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পাশের হার বেড়েছে। আজ সাংবাদিক সম্মেলনের এবিষয়ে…

ByByTaniya Chakraborty Jul 30, 2026
Scroll to Top