News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ন্যাশনাল জেনেরিক ডকুমেন্ট রেজিস্ট্রেশন সিস্টেম আগরতলায় কর্মশালা

ন্যাশনাল জেনেরিক ডকুমেন্ট রেজিস্ট্রেশন সিস্টেম আগরতলায় কর্মশালা

আগরতলা, ২০ আগস্ট, ২০২৪ রাজস্ব দপ্তরের উদ্যোগে আজ হোটেল পোলো টাওয়ারে অনলাইন নথি নিবন্ধনের ব্যবস্থা ন্যাশনাল জেনেরিক ডকুমেন্ট রেজিস্ট্রেশন সিস্টেমের (এনজিডিআরএস) উপর এক কর্মশালা অনুষ্ঠিত হয়৷ মুখ্যসচিব জে কে সিনহা এই কর্মশালার উদ্বোধন করেন৷ কর্মশালার উদ্বোধন করে মুখ্যসচিব জে কে সিনহা বলেন, অনলাইন নথির নিবন্ধনের ক্ষেত্রে ন্যাশনাল জেনেরিক ডকুমেন্ট রেজিস্ট্রেশন সিস্টেম একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা৷ রেজিস্ট্রি অফিসে জমি নথিভুক্তকরণ প্রক্রিয়াকে আরও সহজতর ও আধুনিক করে তোলাই এই ব্যবস্থার মূল লক্ষ্য৷ তিনি বলেন, জমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা বেশ জটিল হয়ে থাকে৷ জনসাধারণকে সহজে এবং সুুরক্ষার সাথে সম্পত্তি হস্তান্তর ও বিক্রয় সম্পর্কিত নথি নিবন্ধন করতে এই প্রক্রিয়াটি সহায়তা করবে৷
কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে রাজস্ব দপ্তরের সচিব ব্রিজেশ পাণ্ডে বলেন, ন্যাশনাল জেনেরিক ডকুমেন্ট রেজিস্ট্রেশন সিস্টেমের মাধ্যমে জনগণ স্বচ্ছতার সাথে দ্রত পরিষেবা পাবেন৷ এই পদ্ধতিতে সম্পত্তি হস্তান্তর করার ক্ষেত্রেও স্বচ্ছতা বজায় থাকবে৷ রাজ্য সরকার এই পদ্ধতিটিকে ব্যাপকভাবে কার্যকরি করে তোলার লক্ষ্যে সাব-রেজিস্ট্রি অফিসগুলোকেও আধুনিকীকরণ করার উদ্যোগ গ্রহণ করেছে৷ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে রাজস্ব দপ্তরে অতিরিক্ত সচিব তমাল মজমদার এবং ল্যাণ্ড রেকর্ডস ও স্যাটেলমেন্টের অধিকর্তা সুুভাষ সাহা উপস্থিত ছিলেন৷ কর্মশালায় রাজ্যের ৮ জেলার জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক সহ রাজস্ব দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিগণ অংশ নেন৷

Releated Posts

টেট উত্তীর্ণদের উপর জলকামান, পুলিশি আচরণের নিন্দায় বিরোধী দলনেতা

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ এবং জলকামান ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা জানালেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবারের…

ByByReshmi Debnath Sep 24, 2026

মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে গেল অভিযুক্ত, বিশ্রামগঞ্জে ফের গ্রেপ্তার

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক অভিযুক্তের বিরুদ্ধে। বাথরুমে যাওয়ার কথা বলে…

ByByReshmi Debnath Sep 24, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে ৯০ শতাংশ নিশ্চিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে কমপক্ষে ৯০ শতাংশ নিশ্চিত বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath Sep 24, 2026

ধর্মনগরে বর্ণালী গোস্বামীর কুশপুতুল দাহ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এবিভিপির বিক্ষোভ

, ধর্মনগর, ২৪ সেপ্টেম্বর:ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে এক এবিভিপি কার্যকর্তার বাবাকে মারধরের অভিযোগে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top