News Flash

  • Home
  • দেশ
  • প্রয়াত হলেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী

প্রয়াত হলেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী

কলকাতা, ২০ আগস্ট (হি.স.):প্রয়াত হলেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী। মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্কের বাড়িতে তাঁর জীবনাবসান হয়। বয়স হয়েছিল ৭৮ বছর।

আশির দশকে ‘ময়নাতদন্ত’, ‘চোখ’, ‘দেবশিশু’র মতো একাধিক চর্চিত ছবির পরিচালক উৎপলেন্দু। ১৯৮২ সালে ‘চোখ’ ছবিটি সেরা চলচ্চিত্রের জাতীয় পুরস্কার জিতে নেয়। উৎপলেন্দুর ঝুলিতে আসে সেরা পরিচালকের জাতীয় পুরস্কার। ‘চোখ’ ছবিটির পোস্টার এঁকে দিয়েছিলেন স্বয়ং সত্যজিৎ রায়। এ ছাড়াও উৎপলেন্দুর ঝুলিতে রয়েছে রাষ্ট্রপতি পুরস্কার, এনএফডিসি-র স্বর্ণপদক।

উৎপলেন্দুবাবুর সহকারী অর্ঘ্য মুখোপাধ্যায়ের বলেন, “সন্ধ্যায় চা খেয়েছিলেন। তার পরেই হঠাৎ করে ঝিমিয়ে পড়লেন। চিকিৎসক জানিয়েছেন, তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন।” দিন কয়েক আগেও উৎপলেন্দু আবার ছবি তৈরির ইচ্ছাপ্রকাশ করেন।

এপ্রিল মাসে বাড়িতে পড়ে গিয়ে কোমরের হাড় ভাঙে উৎপলেন্দুর। তার পর জাতীয় পুরস্কারজয়ী পরিচালকের কোমরের অস্থিসন্ধি প্রতিস্থাপন করা হয়। স্মৃতিভ্রমের সমস্যাও ছিল। ভুগছিলেন প্রস্টেট এবং সিওপিডি-র সমস্যায়। মে মাসেও পরিচালককে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়। বাড়ি ফিরে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন।

Releated Posts

বিভিন্ন রাজ্যে নতুন সাংগঠনিক সম্পাদক নিয়োগ বিজেপির

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যে জাতীয় যুগ্ম সাধারণ…

ByByNews Desk Sep 24, 2026

বিধানসভা নির্বাচন পর্যন্ত পাঞ্জাবে এসআইআর স্থগিতের দাবি কংগ্রেসের

চণ্ডীগড়, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবে আগামী ছয় মাসের মধ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে রাজ্যে ভোটার…

ByByNews Desk Sep 24, 2026

যোধপুরের কারখানায় বিস্ফোরণ: আগুন নিয়ন্ত্রণে, আহত ১৪ দমকলকর্মীর মধ্যে ৪ জনের অবস্থা সংকটজনক

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের যোধপুরের বাসনি এলাকায় হস্তশিল্পের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় রাসায়নিক ভর্তি ড্রামে বিস্ফোরণের…

ByByNews Desk Sep 24, 2026

দুর্গাপুজো-দীপাবলিতে সাশ্রয়ী দামে চিনি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার ও শিল্পমহল: ইসমা

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উৎসবের মরশুমে, বিশেষ করে দশেরা ও দীপাবলির সময় সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী দামে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top