News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মেয়ের জামাইয়ের চুরিকাঘাতে অবশেষে মৃত্যু হল শাশুড়ির
Image

মেয়ের জামাইয়ের চুরিকাঘাতে অবশেষে মৃত্যু হল শাশুড়ির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট: মেয়ের জামাইয়ের চুরিকাঘাতে অবশেষে মৃত্যু হল শাশুড়ির। উল্লেখ্য গত রবিবার শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রী ও সন্তানকে বাড়ি নিয়ে যেতে এসে ধুন্ধুমার কান্ড ঘটিয়েছিল জামাই। শ্বশুর-শাশুড়িকে ছুরিকাঘাত করে পরে গণধোলাইয়ে আহত হয়েছিল জামাই বাপন সাহা। ঘটনাটি ঘটেছিল আমতলী থানাধীন বিবেকনগর এলাকায়।

উল্লেখ্য,  বাপন সাহার সাথে বিয়ে হয়েছিল আশীষ চক্রবর্ত্তীর মেয়ের। তাদের একটি ছয় মাসের ছেলে সন্তান রয়েছে। স্ত্রী পুত্রকে ফিরিয়ে নিয়ে যেতে বাপন প্রায়শই শ্বশুরবাড়িতে ঝামেলা বাধায় বলে অভিযোগ। রবিবারও এমন একটি ঘটনা ঘটেছিল। স্ত্রী এবং পুত্রকে নিয়ে যেতে আসলে স্ত্রী যেতে না চাইলে বাপন তার শশুর ও শাশুড়িকে আঘাত করে বলে অভিযোগ। শাশুড়িকে ছুরিকাঘাত করে ছিল জামাই বাপন। পরে আশঙ্কা জনক অবস্থায় জিবিপি হাসপাতালে ভর্তি করা হয়েছিল শাশুড়িকে। দুদিনের লড়াইয়ের পর শেষ পর্যন্ত মৃত্যুর কোলে তুলে পরে বাপনের শাশুড়ি। ঘটনায় কান্নায় ভেঙে পড়ে বাপনের স্ত্রী। তার স্বামীর উপযুক্ত শাস্তির দাবি জানায় সে।

Releated Posts

(update)সমীর দাস হত্যাকাণ্ডে থমথমে কাঁঠালতলী, গ্রেপ্তার মূল অভিযুক্ত; বাড়িতে অগ্নিসংযোগ, ৪৮ ঘণ্টার জন্য ১৬৩ ধারা জারি

আগরতলা, ২৩ জুন: রাজধানীর আমতলী থানাধীন কাঁঠালতলী এলাকায় তরুণ সংঘ ক্লাবের সম্পাদক ও বিজেপি সমর্থক সমীর দাস খুনের…

ByByReshmi Debnath Jun 23, 2026

ড. শ্যামা প্রসাদ মুখার্জির নীতি ও ভাবাদর্শকে পাথেয় করে মানুষের কল্যাণে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৩ জুন: ভারতীয় জনতা পার্টি হচ্ছে একটা পরিবার। এই পার্টির নীতি আদর্শকে পাথেয় করে সামনের দিকে এগিয়ে…

ByByReshmi Debnath Jun 23, 2026

১০০০ মিমির বেশি বৃষ্টিপাত, খরার ঝুঁকি নেই ত্রিপুরায়: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন: রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর যেকোনো ধরনের খরার মতো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণভাবে…

ByByReshmi Debnath Jun 23, 2026

জিবিপি ও এজিএমসি-র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে নিষেধাজ্ঞা, বেতন বাড়ছে ২০ শতাংশ; ক্যাবিনেটের বড় সিদ্ধান্ত

আগরতলা, ২৩ জুন: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। এবার থেকে জিবি…

ByByReshmi Debnath Jun 23, 2026
Scroll to Top