News Flash

  • Home
  • ত্রিপুরা
  • টানা বৃষ্টিপাতে খোয়াই ও তেলিয়ামুড়া মহকুমায় ব্যাপক ক্ষতিগ্রস্ত, এখনো পর্যন্ত ১৫টি অস্থায়ী শিবির খোলা হয়েছে : জেলা শাসক 
Image

টানা বৃষ্টিপাতে খোয়াই ও তেলিয়ামুড়া মহকুমায় ব্যাপক ক্ষতিগ্রস্ত, এখনো পর্যন্ত ১৫টি অস্থায়ী শিবির খোলা হয়েছে : জেলা শাসক 

আগরতলা, ২০ আগস্ট: টানা বৃষ্টিপাতে ত্রিপুরায় খোয়াই ও তেলিয়ামুড়া মহকুমা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো পর্যন্ত ১৫টি অস্থায়ী শিবির খোলা হয়েছে। যার মধ্যে প্রায় ২০০ পরিবারের সদস্যরা আশ্রয় নিয়েছেন। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন খোয়াই জেলার জেলা শাসক চান্দনী চন্দ্রন।

এদিন তিনি বলেন, টানা বৃষ্টিপাতে ত্রিপুরায় খোয়াই ও তেলিয়ামুড়া মহকুমা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া, মুঙ্গিয়াকামী ৪১ মাইল এলাকায় ধ্বস পড়ে নাবালকের মৃত্যু হয়েছে। তাঁর কথায়, আজ সকালে খোয়াই নদীর জল বিপদ সীমার বাইরে চলে গিয়েছিল। কিন্তু ধীরে ধীরে জলস্তর কমতে শুরু হয়েছে। আপাতত খোয়াই জেলায় স্বাভাবিক পরিস্থিতি রয়েছে। 

এদিন তিনি আরও বলেন, এখনো পর্যন্ত ১৫টি অস্থায়ী শিবির খোলা হয়েছে। এর মধ্যে ১৪টি তেলিয়ামুড়া মহকুমায় রয়েছে। ১৫টি শিবিরে যার মধ্যে প্রায় ২০০টি পরিবারের সদস্যরা আশ্রয় নিয়েছেন।

Releated Posts

অবহেলায় বেহাল ঝুলন্ত স্টিল ফুটব্রিজ, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা, আতঙ্কে পথচারীরা

আগরতলা, ৮ আগস্ট: অবহেলা ও দীর্ঘদিনের সংস্কারের অভাবে ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে মেলাঘর থেকে তেলকাজলা যাওয়ার ঝুলন্ত স্টিল…

ByByTaniya Chakraborty Aug 8, 2026

ত্রিপুরায় চালু হচ্ছে আরও ৬টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয়, কেন্দ্রের সহযোগিতায় জোরদার হবে উপজাতি শিক্ষাব্যবস্থা

আগরতলা, ৮ আগস্ট: ত্রিপুরায় আরও ছয়টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয় চালুর উদ্যোগে কেন্দ্রীয় সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ…

ByByTaniya Chakraborty Aug 8, 2026

জিবিপি হাসপাতালে কার্ডিওলজি ডিপার্টমেন্টে আরও এক জন্মগত হৃদরোগীনির সফল ইন্টারভেনশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ (এজিএমসি) অ্যান্ড জিবিপি হাসপাতালের কার্ডিওলজি ডিপার্টমেন্টে রাজ্যের চিকিৎসা ইতিহাসে…

ByByReshmi Debnath Aug 7, 2026

রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে উত্তর-পূর্বাঞ্চলে প্রথম সরকারিভাবে আধুনিক ভিএটিএস পদ্ধতিতে খাদ্যনালির জটিল অস্ত্রোপচার সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে সম্পূর্ণ বিনামূল্যে রাজ্যের বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসকদের…

ByByReshmi Debnath Aug 7, 2026
Scroll to Top