News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রবল বর্ষণ, শান্তিরবাজার মহকুমার কালাছড়া এলাকায় একাধিক ঘর ক্ষতিগ্রস্ত 
Image

প্রবল বর্ষণ, শান্তিরবাজার মহকুমার কালাছড়া এলাকায় একাধিক ঘর ক্ষতিগ্রস্ত 

আগরতলা, ২০ আগস্ট: দুইদিনের প্রবল বর্ষায় শান্তির বাজার মহকুমার কালাছড়া পদ্মডেপা এলাকায় জলমগ্ন হয়ে পরে।  এতে করে এলাকার প্রায় ৭ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকজনের মাটির ঘর সম্পূর্ন ভেঙ্গে যায়। এর ফলে গৃহপালিত পশু পাখি মারা যায়। লোকজনদের কষ্ট দেখে এলাকার স্থানীয় নেতৃত্বরা এগিয়ে গিয়েছেন। 

সকলের উপস্থিতিতে ক্ষতিগ্রস্থ লোকজনদের উদ্ধার৷ করে কালাছড়া স্কুলে রিলিফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।  কালাছড়া এলাকার এইধরনের অবস্থার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বোকাফা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মনোজ পাল।তিনি রিলিফ ক্যাম্প সহ সব কয়টি বাড়ীঘর পরিদর্শন করেন। 

এইধরনের প্রাকৃতিক দুর্যোগের অবস্থার কথা জানাতে গিয়ে বিডিও মনোজ পাল জানান, সকাল থেকে বিভিন্ন জায়গায় লোকজনদের উদ্ধারের জন্য তিনি ছুটে যান। তিনি জানান, কালাছড়া এলাকায় ক্ষতির পরিমান অনেকটা বেশি। সকলকে দ্রুততার সহিত সরকারি সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়া হবে। 

Releated Posts

আগরতলা-ধর্মনগর রুটে ট্রেন চলাচল ও দূরপাল্লার ট্রেনের স্টপেজ নিয়ে একাধিক দাবি বিধায়ক জওহর চক্রবর্তীর

ধর্মনগর, ৮ আগস্ট: ধর্মনগর থেকে আগরতলা এবং আগরতলা থেকে ধর্মনগরের মধ্যে ট্রেন চলাচলের ক্ষেত্রে বিভিন্ন অসঙ্গতি দূর করার…

ByByNews Desk Aug 8, 2026

পুর নিগমের উচ্ছেদ অভিযান, বুলডোজারে ভাঙা হল অস্থায়ী দোকানপাট

আগরতলা, ৮ আগস্ট: শহরের ফুটপাত দখলমুক্ত করতে পুরনিগমের অভিযান অব্যাহত রয়েছে। আজ দুপুরে প্যারাডাইস চৌমুহনী থেকে পোস্ট অফিস…

ByByNews Desk Aug 8, 2026

সাংবাদিকতার সঙ্গে সমাজসেবার মেলবন্ধন, সাব্রুমে মেগা রক্তদান শিবির

সাব্রুম, ৮ আগস্ট: সামাজিক দায়বদ্ধতা ও গণতান্ত্রিক চেতনাকে সামনে রেখে সাব্রুমে অনুষ্ঠিত হলো মেগা স্বেচ্ছা রক্তদান শিবির ও…

ByByNews Desk Aug 8, 2026

আগরতলা রেলস্টেশনে ১২.৪৬৫ কেজি গাঁজা উদ্ধার, যুবক গ্রেপ্তার

আগরতলা, ৮ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা সহ এক যুবককে গ্রেপ্তার করেছে আগরতলা জিআরপিএস। ধৃত…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top