News Flash

  • Home
  • খেলা
  • টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তিতে বিশেষ টেস্টের আয়োজন হবে এমসিজিতে
Image

টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তিতে বিশেষ টেস্টের আয়োজন হবে এমসিজিতে

মেলবোর্ন, ১৯ আগস্ট (হি.স.): টেস্ট ক্রিকেটের দেড়শ বছর পূর্তি হতে এখনও আড়াই বছরের বেশি সময় বাকি। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) সেই টেস্টের পর পেরিয়ে গেছে ১৪৭ বছর। আড়াই বছর পরে সেই বিশেষ এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে পরিকল্পনা শুরু করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

১৮৭৭ সালের ১৫-১৯ মার্চ বিশ্ব প্রথম টেস্ট ম্যাচ দেখেছিল ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মধ্যে। অর্থাৎ ২০২৭ সালে হবে এই টেস্ট সংস্করণের বয়স হবে দেড়শ বছর। সেদিন এক ইনিংস করে হওয়া মেলবোর্নের প্রথম টেস্টে ৪৫ রানে জিতেছিল অস্ট্রেলিয়া। তবে দ্বিতীয় টেস্ট ইংল্যান্ড জিতলে সিরিজ শেষ হয় ১-১ সমতায়। আর ঠিক হয়েছে প্রথম টেস্টের সেই ভেন্যু মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডেই (এমসিজি) টেস্ট ম্যাচের দেড়শ বছরের পূর্তি উদ্‌যাপন করবে দুই দল।

বিশেষ টেস্ট ম্যাচ নিয়ে সিএর প্রধান নির্বাহী নিক হকলি বলেছেন, ‘দেড়’শ বছরপূর্তির টেস্ট ম্যাচটি হবে ২০২৭ সালের মার্চে অনুষ্ঠিত সেই এমসিজিতেই। এই উদ্‌যাপনে ইংল্যান্ডকে আমন্ত্রণ জানানোর জন্য উন্মুখ হয়ে আছি আমরা।’

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top