News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রক্তদান করলে যে তৃপ্তি অনুভব করা যায় অন্য কোন সামাজিক কাজে তা পাওয়া যায় না: মুখ্যমন্ত্রী
Image

রক্তদান করলে যে তৃপ্তি অনুভব করা যায় অন্য কোন সামাজিক কাজে তা পাওয়া যায় না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট:কৃষ্ণনগর ভয়েস ক্লাবের উদ্যোগে বিজয় কুমার উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, এলাকার বিধায়ক দীপক মজুমদার ও ক্লাবের সভাপতি ধনঞ্জয় গন চৌধুরী সহ  অন্যান্যরা।

রবিবার কৃষ্ণনগর ভয়েস ক্লাবের উদ্যোগে বিজয় কুমার উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় আয়োজিত রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা।

রক্তদান শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন,  রক্তদান হল  মহৎ দান। রক্তদান করলে যে তৃপ্তি অনুভব করা যায় অন্য কোন সামাজিক কাজে তা পাওয়া যায় তা বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী। রাজ্যের ব্লাড ব্যাংকগুলোতে রক্তের সংকট রয়েছে। রক্ত সংকটের কারণে যাতে চিকিৎসা পরিষেবায় কোন ধরনের ব্যাঘাত না ঘটে সেজন্য সমাজ সচেতন সকল অংশের জনগণকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, রক্তের বিকল্প এখনো পর্যন্ত কোনো কিছু আবিষ্কার করতে পারেননি বিজ্ঞানীরা। একমাত্র রক্তদানের মধ্য দিয়েই রক্তের সংকট দূর করা যেতে পারে। কৃষ্ণনগর ভয়েস ক্লাব রক্তদান শিবিরের আয়োজন করায় তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এধরনের মহতী কাজে অন্যান্য ক্লাব স্বেচ্ছাসেবী সমাজসেবী সংগঠনসহ সমাজের সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে উন্নয়নের স্রোতে পিছিয়ে থাকবে না কেউ: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবে এবং উন্নয়নের ধারায়…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহারে উত্তর-পূর্বে শীর্ষে ত্রিপুরা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: জাতীয় খাদ্য সুরক্ষা আইন-এর আওতায় ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top