News Flash

  • Home
  • খেলা
  • ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জিতলো দক্ষিণ আফ্রিকা
Image

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জিতলো দক্ষিণ আফ্রিকা

গায়ানা, ১৮ আগস্ট (হি.স.): দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৪০ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা ১-০ ব্যবধানে জিতে নিল। এটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে দক্ষিণ আফ্রিকার টানা দশম সিরিজ জয়। প্রথম টেস্ট বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়েছিল। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে ৬ ম্যাচ খেলে প্রোটিয়াদের এটি দ্বিতীয় জয়। 

গায়ানায় টেস্ট ম্যাচ জিততে ওয়েস্ট ইন্ডিজকে ২৬৩ রানের টার্গেট দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ইনিংস ২২২ রানেই শেষ হয়ে যায়। প্রথম ইনিংসে ১৬০ রানে অলআউট হওয়া দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ২৪৬ রানে।

রান তাড়া করতে নেমে ১০৪ রানেই ৬ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর ওয়েস্ট ইন্ডিজের  গুড়াকেশ মোতি ও জশুয়া ডা সিলভা ৭৭ রানের জুটি গড়েন। এই জুটি ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ জেতার স্বপ্ন দেখাচ্ছিল । কিন্তু শেষ পর্যন্ত কেশব মহারাজ সেই স্বপ্ন ভেঙে দেন। ১ রানের মধ্যে দুজনকেই ফেরান তিনি। দলের ১৮১ রানে ৪৫ রান করে আউট হন মোতি। এরপর ডা সিলভা ফেরেন ২৭ রান করে। সব মিলিয়ে মহারাজ ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে ৩৭ রানে ৩ উইকেট নেন। ৫২ টেস্টে তাঁর উইকেট ১৭১টি।

ম্যাচসেরা হয়েছেন প্রোটিয়া পেসার উইয়ান মুল্ডার। দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট নিয়েছেন এই পেসার। ১৩ উইকেট নিয়ে সিরিজের সেরা মহারাজ।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top