News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব ১৯ জাতীয় আসরের জন্য আগামীকাল থেকে ৩০ জনকে নিয়ে সিলেকশন ক্যাম্প

অনূর্ধ্ব ১৯ জাতীয় আসরের জন্য আগামীকাল থেকে ৩০ জনকে নিয়ে সিলেকশন ক্যাম্প

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। নির্বাচিত মহিলা ক্রিকেটারদের নাম ঘোষণা করা হয়েছে। আগামী ২০ আগস্টে নরসিংগড়ে পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে বেলা বারোটায় নির্বাচিত ক্রিকেটারদের রিপোর্ট করতে বলা হয়েছে। মহিলাদের অনূর্ধ্ব ১৯ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট কে সামনে রেখে রাজ্য দল গঠনে ক্রিকেটারকে প্রাথমিক বাছাই করে ডাকা হয়েছে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের পক্ষ থেকে এক বিবৃতিতে বাছাইকৃত ৩০ জন খেলোয়াড়ের নাম ঘোষণা করা হয়েছে। সম্ভাব্য রাজ্য দলের ক্রিকেটাররা হলো সদরের অস্মিতা দেবনাথ, অভিধা বর্ধন, অদিতি ঘোষ, দেবশ্রীতা চৌধুরী, গিয়া মন্ডল, পূর্ণিমা দেবনাথ, পূজা দাস, সায়ন্তিকা নমঃ দাস, সুস্মিতা বসাক, সুবর্ণা ঘোষ, স্নিগ্ধা সরকার; বিশালগড়ের অস্মিতা দাস, মৌমিতা সাহা; মোহনপুরের ভূমিকা নায়েক, দীপিকা পাল, পারমিতা চক্রবর্তী, প্রিয়া সরকার, তানিয়া দেব, মিষ্টু মালাকার; বিলোনিয়ার সুমি চক্রবর্তী; ধর্মনগরের সুস্মিতা তেলী; লংতরাইভ্যালির পায়েল ত্রিপুরা; তেলিয়ামুড়ার সুপ্রিয়া দাস; শান্তির বাজারের রিফু দেববর্মা, অন্তরানি নোয়াতিয়া, অর্পিতা দত্ত; খোয়াইয়ের অদিতি দাস, দীপা নমঃ দাস, অমৃতা দাস, অনন্যা সরকার। কোচ শ্রাবণী দেবনাথ, অনুপ কুমার দাস, পীযূষ দেব। ফিজিও মিষ্টি দেব ও ট্রেনার শুখেন্দু দে। টিসিএ-র সেক্রেটারি সুব্রত দে এক প্রেস বিবৃতিতে বিস্তারিত জানিয়েছেন

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top