কলম্বো, ১৭ আগস্ট (হি.স.): ডোপিং আইন ভাঙার অভিযোগে শ্রীলঙ্কার নিরোসান দিকভেলা সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত তার শাস্তি বহাল থাকবে। চলতি বছরের শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ চলার সময় শ্রীলঙ্কার অ্যান্টি ডোপিং এজেন্সি পরীক্ষাটি চালিয়েছিল। সেখানে দেখা গেছে দিকভেলা আইন ভঙ্গ করেছেন। আর তার ফলস্বরূপ এই শাস্তি পেলেন দিকভেলা। শুক্রবার এক বিবৃতি দিয়ে দিকভেলার নিষিদ্ধ হওয়ার ব্যাপারটি জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট।উদ্যোগটি নিয়েছে ক্রীড়া মন্ত্রক এবং ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি ওয়াডা। এর উদ্দেশ্য হলো ক্রিকেটকে নিষিদ্ধ পদার্থের প্রভাব থেকে মুক্ত রাখা। শ্রীলঙ্কা ক্রিকেট, দেশের ক্রীড়া মন্ত্রক এবং এসএলএডিএ এক হয়ে ঘরোয়া টুর্নামেন্টের সময় এন্টি-ডোপিং পরীক্ষা পরিচালনা করে।’

অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ শ্রীলঙ্কার নিরোসান দিকভেলা
Releated Posts
স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…
গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…


















