News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আর জি করকান্ড, অভিযুক্তদের শাস্তির দাবিতে শান্তিরবাজার জেলা হাসপাতালে কর্মবিরতি
Image

আর জি করকান্ড, অভিযুক্তদের শাস্তির দাবিতে শান্তিরবাজার জেলা হাসপাতালে কর্মবিরতি

আগরতলা, ১৭ আগস্ট: কলকাতার আর জি কর হাসপাতালের নরকীয় হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচারের দাবিতে শান্তিরবাজার জেলা হাসপাতালের চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন।  কালো ব্যাচ ধারণ করে নরকীয় ঘটনার তীব্র ধিক্কার জানাচ্ছেন চিকিৎসকরা।  

এদিন জেলা হাসপাতালের এম এস জে এস রিয়াং বলেন, প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে চিকিৎসরা প্রতিবাদ কর্মসূচি পালন করছেন। আজ জেলা হাসপাতালের সাধারণ চিকিৎসা পরিষেবা ২৪ ঘন্টা বন্ধ থাকবে বলে জানান তিনি।

পাশাপাশি আরও জানান, রোগীদের যেন কোনো প্রকার অসুবিধার সম্মুখীন  হতে না হয় তার দিকে লক্ষ্য রেখে ইমারজেন্সি পরিষেবা চালু থাকবে।  চিকিৎসকরা শুধু ইমারজেন্সি পরিষেবা প্রদানে কর্মরত থাকবেন।

এদিনের প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা হাসপাতালের এম এস জে এস রিয়াং, ডা. শান্তুনু দাস, ডা. প্রসনজিৎ দাস, ডা. অজয় পাল সহ জেলা হাসপাতালের সমস্ত চিকিৎসক, নার্স সহ অন্যান্যরা।

ReplyForwardAdd reaction

Releated Posts

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top