News Flash

  • Home
  • প্রধান খবর
  • আর জি কর মেডিক্যালে তাণ্ডবে জারি ধরপাকড়, ধৃত বেড়ে ৩০
Image

আর জি কর মেডিক্যালে তাণ্ডবে জারি ধরপাকড়, ধৃত বেড়ে ৩০

কলকাতা, ১৭ আগস্ট (হি.স.): আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভাঙচুরের ঘটনায় জারি রয়েছে ধরপাকড়। শনিবার সকাল পর্যন্ত ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০। শুক্রবার পর্যন্ত এই ঘটনায় গ্রেফতার করা হয় ২৪ জনকে। এর পর নতুন করে আরও ৬ জনকে গ্রেফতার করে পুলিশ।

আর জি কর হাসপাতালে নির্যাতিতা চিকিৎসককে হত্যা নিয়ে তুলকালামের মধ্যে মূল ঘটনার প্রতিবাদে গত ১৪ আগস্ট রাতে ‘রাত দখল’ কর্মসূচিতে অংশ নেন মহিলারা। অভিযোগ, ওই রাতেই আর জি করে ঢুকে তাণ্ডব চালায় প্রচুর বহিরাগত। ভেঙে তছনছ করা হয় হাসপাতাল। জখম হন আন্দোলনরত চিকিৎসক ও পুলিশকর্মীরা। জরুরি বিভাগ, ওষুধের স্টোররুম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

হাসপাতালে বহিরাগতরা কীভাবে ঢুকে এই তাণ্ডব চালালো, তা নিয়ে অভিযোগ ও প্রশ্ন ওঠে। পুলিশের বিরুদ্ধে ওঠা ‘ব্যর্থতা’র অভিযোগে কার্যত দায় স্বীকার করে নেন সিপি। তিনি বলেন, “আরজি করের সামনে আন্দোলন যে আচমকা হিংসাত্মক হয়ে উঠবে, ভাবতে পারিনি। আমাদের ভাবনায় ভুল ছিল। একে আমাদের ব্যর্থতা বললে বলতে পারেন।”বৃহস্পতিবার থেকেই অভিযুক্তদের খোঁজ করে ধরতে শুরু করে পুলিশ।

Releated Posts

গণতন্ত্র রক্ষায় ২ থেকে ৮ অক্টোবর দেশজুড়ে আন্দোলনের ডাক “ইন্ডিয়া” ব্লকের

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর : আগামী কয়েক মাসে দেশে “গুরুতর” পরিবর্তন আসতে চলেছে বলে দাবি করলেন…

ByByNews Desk Sep 30, 2026

২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে পাঞ্জাবকে ‘চিট্টামুক্ত’ করার প্রতিশ্রুতি অমিত শাহের

জালন্ধর, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে পাঞ্জাবকে অবৈধ ‘চিট্টা’ (সিন্থেটিক মাদক) ব্যবসা থেকে মুক্ত করার…

ByByNews Desk Sep 30, 2026

 ‘সিইসি জ্ঞানেশ কুমারকে রক্ষা করতেই আইন পরিবর্তন করা হয়েছিল’: তেজস্বী যাদব

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব বুধবার অভিযোগ করেছেন, নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে এবং…

ByByNews Desk Sep 30, 2026

রাম-শিব মন্তব্য ঘিরে রেভন্ত রেড্ডিকে নিশানা বিজেপির, কংগ্রেসের বিরুদ্ধে হিন্দু সমাজকে বিভাজনের অভিযোগ

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভগবান রাম ও শিবকে নিয়ে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডির মন্তব্যের পর তাঁকে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top