News Flash

  • Home
  • প্রধান খবর
  • আর জি কর হাসপাতাল ইস্যুতে তেলিয়ামুড়া হাসপাতালের স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরা কর্মবিরতিতে শামিল
Image

আর জি কর হাসপাতাল ইস্যুতে তেলিয়ামুড়া হাসপাতালের স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরা কর্মবিরতিতে শামিল

তেলিয়ামুড়া, ১৭ আগস্ট (হি.স.) : কলকাতার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে দলবদ্ধ ধর্ষণ এবং নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে গোটা দেশের সাথে ত্রিপুরার খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরা কর্মবিরতিতে শামিল হয়েছেন।

ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকা ২৪ ঘন্টা বনধের সমর্থন জানিয়ে শনিবার সকালে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের চিকিৎসকরা কর্মবিরতিতে শামিল হন। হাসপাতালের মূল ফটকের সামনে স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে চিকিৎসকরা প্লেকার্ড হাতে নিয়ে তাদের নিরব বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন।

এ প্রসঙ্গে বলতে গিয়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে এম.ও.আই.সি চিকিৎসক শাশ্বতী মজুমদার বলেন, আমরা ও.পি.ডি বন্ধ রেখে শুধুমাত্র ইমার্জেন্সি পরিষেবা চালু রেখেছি। আমরা নিজেদের কর্তব্য পালন করতে গিয়ে ভয় পাচ্ছি। আমরা কি প্রকৃতপক্ষেই সুরক্ষিত?  তিনি কলকাতার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে দলবদ্ধ ধর্ষণ এবং নির্মম হত্যাকাণ্ডের  ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

Releated Posts

গণতন্ত্র রক্ষায় ২ থেকে ৮ অক্টোবর দেশজুড়ে আন্দোলনের ডাক “ইন্ডিয়া” ব্লকের

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর : আগামী কয়েক মাসে দেশে “গুরুতর” পরিবর্তন আসতে চলেছে বলে দাবি করলেন…

ByByNews Desk Sep 30, 2026

২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে পাঞ্জাবকে ‘চিট্টামুক্ত’ করার প্রতিশ্রুতি অমিত শাহের

জালন্ধর, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে পাঞ্জাবকে অবৈধ ‘চিট্টা’ (সিন্থেটিক মাদক) ব্যবসা থেকে মুক্ত করার…

ByByNews Desk Sep 30, 2026

 ‘সিইসি জ্ঞানেশ কুমারকে রক্ষা করতেই আইন পরিবর্তন করা হয়েছিল’: তেজস্বী যাদব

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব বুধবার অভিযোগ করেছেন, নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে এবং…

ByByNews Desk Sep 30, 2026

রাম-শিব মন্তব্য ঘিরে রেভন্ত রেড্ডিকে নিশানা বিজেপির, কংগ্রেসের বিরুদ্ধে হিন্দু সমাজকে বিভাজনের অভিযোগ

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভগবান রাম ও শিবকে নিয়ে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডির মন্তব্যের পর তাঁকে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top