News Flash

Image

নিজ ঘরে ফাঁসিতে আত্মঘাতী নাবালিকা গৃহবধু

আগরতলা, ১৭ আগস্ট : নিজ ঘরে ফাঁসিতে আত্মঘাতী হয়েছে এক নাবালিকা গৃহবধু। শুক্রবার তেলিয়ামুড়া থানাধীন ডি.এম কলোনি এলাকায় ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই স্বামীর বাড়িতে প্রতিনিয়ত কলহ সহ নানাহ নির্যাতনের শিকার হচ্ছিলেন ১৭ বছর বয়সি ওই নাবালিকা গৃহবধূ কোয়েল ঘোষ।  প্রায় দুই বছর পূর্বে রাজধানী আগরতলার আড়ালিয়া এলাকার বাসিন্দা গোপাল বণিকের ছেলে গোবিন্দ বণিকের সঙ্গে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে স্ব-ইচ্ছায় নিজ বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল।

অভিযোগ, বিয়ের কিছু মাস পর থেকেই  শ্বশুর গোপাল বণিক নেশাগ্রস্ত অবস্থায় নানা রকম মানসিক নির্যাতন শুরু করে নাবালিকা ওই গৃহবধুর উপর। তৎসঙ্গে, স্বামী গোবিন্দ বণিকও গৃহবধুর উপর মানসিক নির্যাতনের ধারা অব্যাহত রাখে।  শুক্রবার দুপুর নাগাদ  মৃতার দাদু যখন নিজ কাজ শেষে বাড়ি ফিরে আসেন তখন প্রত্যক্ষ করতে পারেন, ঘরে ফাঁস লাগানো অবস্থায় ঝুলে রয়েছে কোয়েলের দেহ। সাথে সাথে পরিবারের সদস্যরা পুলিশকে খবর পাঠিয়েছেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছেন।

Releated Posts

জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহারে উত্তর-পূর্বে শীর্ষে ত্রিপুরা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: জাতীয় খাদ্য সুরক্ষা আইন-এর আওতায় ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top