News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সামাজিক অবক্ষয়, পুত্রের হাতে রক্তাক্ত পিতা, থানায় মামলা
Image

সামাজিক অবক্ষয়, পুত্রের হাতে রক্তাক্ত পিতা, থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৬ আগস্ট: পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত পিতা। আহত অবস্থায় থানায় হাজির হলেন ছেলের বিরুদ্ধে অভিযোগ জানাতে। ঘটনা বিশালগড় জাঙ্গালিয়া এলাকায়।

জাঙ্গালিয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন এলাকার অবসরপ্রাপ্ত সরকারি কর্মী যতীন্দ্র চন্দ্র দাস নেশাগ্রস্ত ছেলে জয়ন্ত কুমার দাসের হাতে আক্রান্ত হয়েছেন। তিনি জানান, নেশাগ্রস্ত ছেলের বউ স্বামীকে ছেড়ে বাবার বাড়িতে চলে গিয়েছেন। বউকে বাড়িতে ফিরিয়ে আনতে বাবার সঙ্গে ঝামেলা সৃষ্টি হয় তার। দুটি পা লাঠি দিয়ে তেথলিয়ে রক্তাক্ত করে দেয় নেশাগ্রস্ত ছেলে।

যতীন্দ্র চন্দ্র দাসের চিৎকারে সহধর্মিনী তাকে প্রতিবেশীর সহযোগিতায় প্রথমে বিশালগড় কুমার হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে বিশালগড় থানায় এসে নেশাগ্রস্ত ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। সামাজিক অবক্ষয়ের এই ঘটনায় গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে। এখন দেখার পুলিশ ওই ছেলের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহন করে।

Releated Posts

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top