News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শিক্ষক খুনকাণ্ডে পুলিশ ও চিকিৎসকের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবীতে সরব কংগ্রেস
Image

শিক্ষক খুনকাণ্ডে পুলিশ ও চিকিৎসকের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবীতে সরব কংগ্রেস

আগরতলা, ১৬ আগস্ট: শিক্ষক হত্যা মামলায় পুলিশ ও চিকিৎসকের বিরুদ্ধে আইনী ব্যবস্থার দাবিতে কংগ্রেস কর্মীরা উদয়পুরে বিক্ষোভ দেখিয়েছেন। পরর্বতী সময়ে তাদের এক প্রতিনিধি দল পুলিশ সুপারের কাছে ডেপুটেশনে মিলিত হয়েছেন।

এক কংগ্রেস কর্মী জানিয়েছেন, গত ৮ আগস্ট  রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিন  উদয়পুর আই এস অফিসের বিপরীতে অবস্থিত তৈবান্দাল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের  শিক্ষক অভিজিৎ দেকে উদয়পুর সেন্ট্রাল রোড স্থিত টং দোকানের সামনে থেকে নিয়ে গিয়ে বেধড়ক পিটিয়ে অসুস্থ করে।ঘাতক দুই মূল অভিযুক্ত উদয়পুর পোলট্রি রোড এলাকার জয়ন্ত সাহা ও শংকর  কর্মকার। পরে শিক্ষক  অভিজিৎ-এর স্ত্রীকে খবর দিয়ে নিয়ে গিয়ে স্ত্রীর সামনে অমানুষিক নির্যাতন ও আঘাত করে উদয়পুর পোলট্রি রোড এলাকার শংকর রাম কর্মকার, জয়ন্ত সাহা সহ আরো অনেকে। শিক্ষক অভিজিৎ দের উপর অমানুষিক নির্যাতন ও অত্যাচারের পর  অভিযুক্ত শংকর ও জয়ন্ত রাধাকিশোরপুর থানায় খবর দিলে রাধাকিশোরপুর থানার পুলিশ অভিজিৎকে থানায় নিয়ে গিয়েছিল। পরদিন নয় আগস্ট দুপুরে পক্সো আইনে আদালতে তোলা হলে আদালত অভিজিৎ-এর শারীরিক অবস্থা বিবেচনা করে অভিজিৎ-এর  জামিন মঞ্জুর করেন।  কিন্তু তারপর তাকে বাঁচানো সম্ভব হল না। 

তাঁর অভিযোগ, অভিজিৎ -কে পিটিয়ে গুরুতর আহত করার পরও তাকে চিকিৎসা না করে আদালতে তোলা হয়েছিল। যার কারনে বিনা চিকিৎসায় তার মৃত্যু হয়েছে। তাই পুলিশ এবং চিকিৎসকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবিতে উদয়পুরে বিক্ষোভে সামিল হয়েছে। 

Releated Posts

কমিউনিস্ট ও কংগ্রেস সমস্যা সৃষ্টি করতে চায়, তারা উন্নয়ন দেখে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: রাজধানী আগরতলার পরিত্যক্ত ও দখলমুক্ত হওয়া পুরনো পুকুরগুলির সংস্কার কাজ দ্রুত শেষ করার…

ByByReshmi Debnath Aug 3, 2026

বাঁকিপুর উপনির্বাচনে প্রশান্ত কিশোরের ঐতিহাসিক জয়, ভাঙল বিজেপির দীর্ঘদিনের দখল; শুভেচ্ছা জানালেন সম্রাট চৌধুরী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস) : বিহারের ব্যাঙ্কিপুর বিধানসভা উপনির্বাচনে বড় রাজনৈতিক সাফল্য অর্জন করলেন জন সুরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত…

ByBySandeep Biswas Aug 3, 2026

শিক্ষকতায় ফিরলেও রাজনীতি ছাড়ছেন না, জল্পনায় ইতি টানলেন প্রাক্তন সাংসদ

আগরতলা, ৩ আগস্ট: শিক্ষকতায় ফেরার ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়ে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 3, 2026

সুযোগসন্ধানীদের জন্য তিপরা মথায় কেনো স্থান নেই : প্রদ্যোত

আগরতলা, ৩ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন শেষ হওয়ার পর মথা এবং এর সহযোগী সংগঠনগুলিতে ব্যাপক সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top