News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগামীকাল রাজ্যেও বন্ধ রাখা হবে চিকিৎসা পরিষেবা, হাসপাতালের জরুরী বিভাগে ওপিডি সচল থাকবে : ডা. সঞ্জীব দেবর্বমা
Image

আগামীকাল রাজ্যেও বন্ধ রাখা হবে চিকিৎসা পরিষেবা, হাসপাতালের জরুরী বিভাগে ওপিডি সচল থাকবে : ডা. সঞ্জীব দেবর্বমা

আগরতলা, ১৬ আগস্ট : আর জি কর হাসপাতালে নারকীয় ঘটনায় উত্তাল হয়ে রয়েছে গোটা পশ্চিমবঙ্গ। সাথে দেশের বিভিন্ন প্রান্তে চিকিৎসক সহ সুশীল সমাজ প্রতিবাদে সামিল হয়েছে। এরই অঙ্গ হিসেবে ইন্ডিয়ান মেডিকেল এসোসিয়েশন আগামীকাল শনিবার সকাল ছয়টা থেকে রবিবার ভোর ছয়টা পর্যন্ত সারা দেশে চিকিৎসা পরিষেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। শুধু জরুরি পরিষেবা চালু থাকবে। ত্রিপুরাতেও ওই সিদ্ধান্ত কার্যকর হবে। তবে, কিছুটা ভিন্ন রূপে চিকিৎসা পরিষেবা জারি থাকবে।

এবিষয়ে ইন্ডিয়ান মেডিকেল এসোসিয়েশন ত্রিপুরা শাখার সভাপতি ডা. সঞ্জীব দেবর্বমা জানিয়েছেন, আর জি কর হাসপাতালে ওই নারকীয় ঘটনা প্রতিবাদ স্বরূপ দেশব্যাপী আগামীকাল চিকিৎসা পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত রাজ্যেও কার্যকর হবে। তবে, রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কিছু বিশেষ পদক্ষেপ নেওয়া হবে। তাঁর দাবি, রোগীদের স্বার্থে ইমার্জেন্সি বিভাগে ওপিডি পরিষেবা চালু থাকবে। ওইদিন ওপিডির নির্দিষ্ট স্থানে চিকিৎসকরা রোগী দেখবেন না। তবে, ইমার্জেন্সি বিভাগে সমস্ত রোগের চিকিৎসকরা রোগী দেখবেন। জায়গায় সংকুলানের কারণে ভিড় কিছুটা বেশী হবে। কিন্তু এক্ষেত্রে রোগীদের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন তিনি।

সাথে তিনি যোগ করেন, সমস্ত জরুরী পরিষেবা আগামীকাল চালু থাকবে। ফলে, কেমোথেরাপি এবং ডায়ালাইসিস পরিষেবা অন্যান্য দিনের মতোই চালু রাখা হবে। তিনি জানান, জরুরী ভিত্তিতে ছাড়া কোনো ধরণের অস্ত্রপ্রচার রাজ্যের হাসপাতালগুলিতে হবে না। এই সিদ্ধান্ত জিবিপি এবং আইজিএম হাসপাতাল সহ রাজ্যের সমস্ত জেলা, মহকুমা হাসপাতাল, প্রাথমিক ও সামাজিক স্বাস্থ্য কেন্দ্র এবং বেসরকারি হাসপাতাল ও নার্সিং হোমগুলিতে সিদ্ধান্ত কার্যকর হবে।

তিনি বলেন, কলকাতার আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের সাথে নারকীয় ঘটনায় সারা দেশে প্রতিবাদের ঝড় বইছে। চিকিৎসক কূলের নিরাপত্তার প্রশ্নে প্রতিবাদের অঙ্গ হিসেবে আগামীকাল চিকিৎসা পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্তকে সর্মথন করা এবং নানাবিধ অসুবিধা মেনে নেওয়ার জন্য রোগী ও তাঁদের পরিবারের কাছে আবেদন জানিয়েছেন তিনি। 

Releated Posts

কমিউনিস্ট ও কংগ্রেস সমস্যা সৃষ্টি করতে চায়, তারা উন্নয়ন দেখে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: রাজধানী আগরতলার পরিত্যক্ত ও দখলমুক্ত হওয়া পুরনো পুকুরগুলির সংস্কার কাজ দ্রুত শেষ করার…

ByByReshmi Debnath Aug 3, 2026

বাঁকিপুর উপনির্বাচনে প্রশান্ত কিশোরের ঐতিহাসিক জয়, ভাঙল বিজেপির দীর্ঘদিনের দখল; শুভেচ্ছা জানালেন সম্রাট চৌধুরী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস) : বিহারের ব্যাঙ্কিপুর বিধানসভা উপনির্বাচনে বড় রাজনৈতিক সাফল্য অর্জন করলেন জন সুরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত…

ByBySandeep Biswas Aug 3, 2026

শিক্ষকতায় ফিরলেও রাজনীতি ছাড়ছেন না, জল্পনায় ইতি টানলেন প্রাক্তন সাংসদ

আগরতলা, ৩ আগস্ট: শিক্ষকতায় ফেরার ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়ে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 3, 2026

সুযোগসন্ধানীদের জন্য তিপরা মথায় কেনো স্থান নেই : প্রদ্যোত

আগরতলা, ৩ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন শেষ হওয়ার পর মথা এবং এর সহযোগী সংগঠনগুলিতে ব্যাপক সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top