News Flash

  • Home
  • খেলা
  • বিশ্বজিতের গোলে টাউন ক্লাবকে  নকআউট করে লালবাহাদুর কো:ফাইনালে
Image

বিশ্বজিতের গোলে টাউন ক্লাবকে  নকআউট করে লালবাহাদুর কো:ফাইনালে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। দারুন চমকের মধ্য দিয়েই চলছে শীল্ড ফুটবল টুর্নামেন্ট। নীলজ্যোতি রাখাল মেমোরিয়াল নকআউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেও চমক। নূন্যতম গোলে দুর্দান্ত জয় ছিনিয়ে লাল বাহাদুর ব্যয়ামাগার কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে। নক আউট হতে হয়েছে ঐতিহ্যবাহী টাউন ক্লাব কে। স্থানীয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে শুক্রবার সন্ধ্যায় নীল জ্যোতি রাখাল মেমোরিয়াল ফুটবলের দ্বিতীয় ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের খেলা যেন আরও জমে ওঠে। দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটের মাথায় বিশ্বজিৎ দেববর্মার গোল লাল বাহাদুর ব্যয়ামাগার এক – শূন্যতে লিড নেয়। পরবর্তী সময়ে এক দিকে লাল লাল বাহাদুর রক্ষণভাগের খেলোয়াড়রা প্রতিরোধ গড়তে থাকে। অপরদিকে টাউন ক্লাবের আক্রমণভাগের খেলোয়াড়রা গোলটি শোধ করার লক্ষ্যে যথেষ্ট আক্রমণাত্মক খেললেও গোল পরিশোধের কোনও সুযোগ পায়নি। শেষ পর্যন্ত বিশ্বজিতের গোলটি লাল বাহাদুরের জয়সূচক গোলের স্বীকৃতি পায়। উপরন্ত টাউন ক্লাবের জন জমাতিয়া ও ভক্তিপদ জমাতিয়া রেফারি কর্তৃক হলুদ কার্ড দেখে সতর্ক হোন। দুর্দান্ত জয়সূচক গোলের সুবাদে স্ট্রাইকার বিশ্বজিৎ দেববর্মা পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি বিপ্লব সিং, অভিজিৎ দাস, অসীম বৈদ্য ও সুকান্ত দত্ত। দিনের খেলা সন্ধ্যা ছয়টায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে ত্রিবেণী সংঘ ও জুয়েলস এসোসিয়েশন।

Releated Posts

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026

গ্রাম থেকে হকি প্রতিভা খুঁজে বের করার উদ্যোগের প্রশংসা মোদির

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের প্রত্যন্ত গ্রাম ও দূরবর্তী এলাকা থেকে প্রতিভাবান ক্রীড়াবিদদের খুঁজে বের করে তাঁদের যথাযথ…

ByByNews Desk Sep 27, 2026

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top