News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আর জি কর হত্যাকাণ্ড ও শিক্ষক খুনের ঘটনায় রাজপথে প্রতিবাদে শামিল হল চারটি বাম ছাত্র যুব সংগঠন
Image

আর জি কর হত্যাকাণ্ড ও শিক্ষক খুনের ঘটনায় রাজপথে প্রতিবাদে শামিল হল চারটি বাম ছাত্র যুব সংগঠন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: আর জি কর হত্যাকাণ্ড ও শিক্ষক খুনের ঘটনায় রাজপথে প্রতিবাদে শামিল হল চারটি বাম ছাত্র যুব সংগঠন।

আর জি কর হাসপাতালের পড়ুয়া চিকিৎসক খুন ও উদয়পুরের শিক্ষক খুনে যারা জড়িত তাদের উপযুক্ত শাস্তির দাবিতে এদিন আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করে  চারটি বাম ছাত্র যুব সংগঠন। মিছিলটি রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মেলার মাঠে গিয়ে শেষ হয়।

এদিনের মিছিল থেকে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন, দুইটি খুনের ঘটনাকে কেন্দ্র করে এদিনের এই প্রতিবাদ-বিক্ষোভ মিছিল সংঘটিত হচ্ছে। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসক কে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়েছে। এদিকে রাজ্যে এক শিক্ষককে মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় পুলিশ এবং চিকিৎসকেরও মদত রয়েছে বলে অভিযোগ করেছেন। দুটি ঘটনাতেই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নবারুণ দেব।

Releated Posts

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top