News Flash

  • Home
  • বিনোদন
  • ৭০-তম জাতীয় চলচ্চিত্র উৎসব; সেরা হিন্দি ছবি গুলমোহর, শ্রেষ্ঠ অভিনেতা ঋষভ শেট্টি
Image

৭০-তম জাতীয় চলচ্চিত্র উৎসব; সেরা হিন্দি ছবি গুলমোহর, শ্রেষ্ঠ অভিনেতা ঋষভ শেট্টি

মুম্বই, ১৬ আগস্ট (হি.স.): ঘোষিত হল ৭০-তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজেতাদের নাম। শর্মিলা ঠাকুর এবং মনোজ বাজপেয়ী অভিনীত ‘গুলমোহর’ ছবি সেরা হিন্দি চলচ্চিত্রের পুরস্কার জিতেছে। প্রধান চরিত্রে সেরা অভিনেতা হয়েছেন ঋষভ শেট্টি, কান্তারার ছবির জন্য সেরা অভিনেতার শিরোপা পেয়েছেন ঋষভ শেঠি। যুগ্মভাবে সেরা অভিনেত্রী হয়েছেন নিথ্যা মেনন (থিরুচিত্রমবলম) ও মানসী পারেখ (কচ্ছ এক্সপ্রেস)। সম্প্রতি, ফিল্মফেয়ার সাউথ অ্যাওয়ার্ডে এই ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কারও জিতেছেন নিথ্যা মেনন। ৭০-তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা সঙ্গীত পরিচালক (নন ফিচার) হয়েছেমন বিশাল ভরদ্বাজ (ফুরসত)। সেরা চিত্রনাট্য মোনো নো আওয়ারে (কৌশিক সরকার)। সেরা সম্পাদনা (নন ফিচার) সুরেশ ইউআরএস (মাধ্যনতারা)। সেরা সিনেম্যাটোগ্রাফির জন্য পুরস্কৃত সিদ্ধার্থ দিওয়ান (মোনো নো আওয়ারে)। সেরা সঙ্গীত পরিচালক প্রীতম (ব্রক্ষ্মাস্ত্র পার্ট ওয়ান শিবা)।

Releated Posts

বাংলা অভিনেতা-রাজনীতিক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ

কলকাতা, ২৫ আগস্ট (আইএএনএস): বাংলা অভিনেতা ও প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এক কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ…

ByByNews Desk Aug 25, 2026

‘স্টারডম জীবন নয়, জীবনের একটি অতিরিক্ত অংশ’: জিৎ

মুম্বই, ২২ আগস্ট (আইএএনএস): কয়েক দশকের অভিনয় জীবনে বাংলা সিনেমায় নিজের বিশেষ জায়গা তৈরি করেছেন অভিনেতা জিৎ। তবে…

ByByNews Desk Aug 22, 2026

গুলজারকে ‘হিন্দি সিনেমার রত্ন’ বললেন সুভাষ ঘাই, কবিতা শিক্ষায় তাঁর অনন্য অবদানের প্রশংসা

মুম্বই, ১৮ আগস্ট (আইএএনএস): প্রবীণ কবি ও গীতিকার গুলজারের জন্মদিনে হৃদয়ছোঁয়া শুভেচ্ছা জানালেন চলচ্চিত্র নির্মাতা সুভাষ ঘাই। গুলজারকে…

ByByNews Desk Aug 18, 2026

‘তামিল আইডল’-এর মাধ্যমে নতুন গায়ক খুঁজবেন এআর রহমান, তামিলনাড়ু জুড়ে শুরু অডিশন

মুম্বই, ১৭ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ু থেকে নতুন প্রতিভাবান গায়ক-গায়িকা খুঁজে বের করতে এবার ‘তামিল আইডল’-এর মাধ্যমে প্রতিভা অন্বেষণে…

ByByNews Desk Aug 17, 2026
Scroll to Top