News Flash

Image

করিমগঞ্জে বিএসএফ-বিজিবির মিষ্টি বিতরণ, শুভেচ্ছা বিনিময়

করিমগঞ্জ (অসম), ১৫ আগস্ট (হি.স.) : পড়শী দেশের অস্থির পরিবেশের মধ্যে সীমান্তে লাল সতর্কতা জারি থাকলে দুই দেশের সীমান্ত রক্ষীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে কোন ধরনের ভাটা পড়েনি । ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে মিষ্টি বিনিময় করল বিএসএফের মিজোরাম- কাছাড় ফ্রন্টিয়ার । এর পাশাপাশি একে অপরকে অভিবাদন জানান জওয়ানরা । উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী পরস্পরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ এবং সৌজন্যমূলক সম্পর্ক বিনিময় করেছে । দুই বাহিনীর মধ্যে মিষ্টির আদান -প্রদানের পাশাপাশি চলে শুভেচ্ছা বিনিময় । যা পারস্পরিক সুসম্পর্কের প্রতিফলন । বৃহস্পতিবার সকালে করিমগঞ্জের সুতারকান্দি-শেওলা বন্দরের জিরো পয়েন্ট ১৩৬০ নং পিলার, লাঠিটিলা-জুড়ি সীমান্তে আইরন ব্রিজ জিরো পয়েন্টে, টুকেরগ্রাম-জকিগঞ্জ সীমান্তে জিরো পয়েন্টে মিষ্ঠি বিতরণ করে শুভেচ্ছা বিনিময় করেন উত্তর-পূর্ব রিজিয়ন, সরাইল সেক্টরের বিজিবি জওয়ানদের সঙ্গে ।অবশ্য এমন ঘটনা নতুন নয়। প্রতি বছরই দীপাবলি, দোল উৎসব, রাখি বা বিজয়া দশমী, ঈদ, স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবসের  সময়  এইসব ছবি ধরা পড়ে ভারত-বাংলাদেশ সীমান্তে । দুই দেশের জওয়ানরা একে অপরকে মিষ্টিমুখ করে শুভেচ্ছা বিনিময় করেন। ৭৮ তম স্বাধীনতা দিবসে ফের সেই দৃশ্য সীমান্তে ধরা পড়েছে ।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top