News Flash

  • Home
  • খেলা
  • কাঞ্চনবাড়িতে নক আউট  ফুটবল শুরু আগামী ২৫ শে
Image

কাঞ্চনবাড়িতে নক আউট  ফুটবল শুরু আগামী ২৫ শে

ক্রীড়া প্রতিনিধি আগরতলা।ঊনকোটি জেলার কাঞ্চনবাড়ীতে সাড়া জাগিয়ে শুরু হতে যাচ্ছে ধনসিংহ চৌধুরী নকআউট ফুটবল টূর্নামেন্টের দ্বিতীয় বছরের মহারন। কাঞ্চনবাড়ী প্লে-সেন্টারের উদ্যোগে আগামী ২৫ আগষ্ট থেকে কাঞ্চনবাড়ী স্কুল মাঠে বসছে এই ফুটবলের আসর। সবকিছু ঠিকঠাক থাকলে খেলার সূচনা করার কথা রয়েছে মন্ত্রী সুধাংশু দাসের। খেলায় প্রতিবেশি বাংলাদেশের টিমকে সম্পূর্ন নিষিদ্ধ ঘোষনা করেছে উদ্যোক্তারা। ম্যাচে চ্যাম্পিয়ান এবং রানার্সদের জন্য রয়েছে ৫০ হাজার টাকা এবং ২৫ হাজার টাকার চেক ও ট্রফি। এনিয়ে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হন আয়োজকরা। খেলা কমিটির চেয়ারম্যান দেবাশিষ দেব জানিয়েছেন, এলাকার একাংশ যুবসবাজ বর্তমানে নেশা এবং মোবাইলের কড়াল গ্রাসে আচ্ছন্ন। ক্রীড়া জগত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তারা। তাই যুবদের মাঠমুখী করতেই এই উদ্যোগ। আগামী ২১ আগষ্টের মধ্যে বিভিন্ন দলকে এন্ট্রি ফি দিয়ে নাম নথিভূক্ত করার বার্তা দিয়েছেন আয়োজকরা। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সম্পাদক দীপক সরকার,কোষাধক্ষ মণিময় দেব সহ অন্যান্যরা। আগামী একমাস পর্যন্ত চলবে এই খেলা। খেলাকে ঘিরে আয়োজকদের মধ্যে চলছে জোর প্রস্তুতি।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top