ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত রাখালশিল্ড নক আউট ফুটবল প্রতিযোগিতা ইতোমধ্যে শুরু হয়েছে। সময় সুযোগ বের করে অংশগ্রহণকারী ক্লাবগুলো নিজেদের মধ্যে প্রস্তুতিও চালিয়ে নিচ্ছে। বুধবার সকালে উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুশীলন করতে দেখা যায় জুয়েলস্ এসোসিয়েশনের ফুটবলারদের। ১৭ আগষ্ট, সন্ধ্যা ছয়টায় রাখাল শীল্ড টুর্নামেন্টের নক আউট ম্যাচে এিবেনী সংঘের বিরুদ্ধে খেলতে নামবে জুয়েলস্ এসোসিয়েশন। এক সাক্ষাৎকারে দলের কোচ পুরী প্রসাদ দেববর্মা জানান লিগের প্রস্তুতি হিসেবে নক আউট কে বেছে নিয়েছে জুয়েলস্ এসোসিয়েশন। যেহেতু ১৭ আগষ্ট নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামবে জুয়েলস্ অ্যাসোসিয়েশন, ফলে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ নেই ক্লাবের কাছে। তবে নক আউট ও লিগে শিরোপা জয় লাভ করবে বলে আশা ব্যক্ত করেন পুরী প্রসাদ দেববর্মা। খেলোয়াড়রাও সাফল্যের বিষয়ে অনেকটা আশাবাদী এবং তার লক্ষ্যে অনুশীলন চালিয়ে যাচ্ছে।

ফুটবল টুর্নামেন্টে সাফল্য পেতে জোর প্রস্তুতি জুয়েলস এসোসিয়েশনের
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















