News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • হাইলাকান্দিতে গ্রাম উন্নয়ন কর্মসূচি গুলির সুবিধাভোগীদের আধার সিডিং ১৯ আগস্ট থেকে
Image

হাইলাকান্দিতে গ্রাম উন্নয়ন কর্মসূচি গুলির সুবিধাভোগীদের আধার সিডিং ১৯ আগস্ট থেকে

হাইলাকান্দি (অসম), ১৪ আগস্ট (হি.স.) : হাইলাকান্দি জেলা পরিষদের উদ্যোগে আগামী ১৯ আগস্ট থেকে জেলার গাঁও পঞ্চায়েত কার্যালয় গুলিতে আধার বেজড পেমেন্ট সিস্টেমের জন্য আধার সিডিং শিবির আয়োজন করা হয়েছে। জেলা পরিষদের সিইও রণজিৎ কুমার লস্কর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে এই শিবির গুলিতে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা, জাতীয় সামাজিক সহায়তা প্রোগ্রাম (এনএসএপি),  এমএনরেগা ইত্যাদি কর্মসূচি গুলির পেমেন্ট এর জন্য জরুরী আধার সিডিং করা হবে ‌। জেলার সুবিধা প্রাপকদেরকে এই শিবির গুলির সুযোগ নিতে বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে। শিবিরে আধার কার্ড এবং ব্যাংকের পাসবুক নিয়ে যেতে বলা হয়েছে। ১৯ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে সংশ্লিষ্ট জিপি গুলির কার্যালয় এই আধার সিডিং শিবির অনুষ্ঠিত হবে। ১৯ আগস্ট যেসব জিপিতে  শিবির  অনুষ্ঠিত হবে সেগুলি হল চাঁন্দপুর, মাটিজুরি-পাইকান, মাহমুদপুর-জয়কৃষ্ণপুর, হরিশনগর, বলদাবলদি-নন্দগ্রাম।  ২০ আগস্ট আলগাপুর,বকরিহাওর, বাহাদুরপুর , বাশডর-বড়হাইলাকান্দি, আয়নাখাল,, বড়বন্দ, আপিন-রংপুর,ধলাই-মলই,বরুণছড়া-কোকিছড়া, দারিয়াঘাট-কারিছড়া জিপি। ২১ আগস্ট বাঁশবাড়ি, চিপরসাঙ্গণ, ভাটিরকুপা, বুয়ালিপার, বাওয়ারঘাট, চন্দ্রপুর, দিননাথপুর, কাটলিছড়া, ধলাই বাগান, এবং ঘাড়মুরা-বাগছড়া জিপি।২২ আগস্ট  কালিনগর,মোহনপুর,চান্দপুর-উজানকোপা, গাঙ্গপার-ধূমকর-লক্ষীরবন্ধ, ধলছড়া-বিলাইপুর জোসনাবাদ-ওমেদনগর , রাঙ্গাবাক,শাহবাদ, জামিরা, কিল্লারবা-ঝালনাছড়া। ২৭ আগস্ট  মোহনপুর-বার্নিব্রিজ, উত্তর নারাইনপুর, কাঞ্চনপুর, নারাইনপুর-তুপখানা, কৈয়-রামচন্ডী, লালা মুখ, সোনাছড়া, মণিপুর-নিসকর, পালইছড়া-সুলতানি ছড়া জিপি। অনুরূপভাবে ২৮ আগস্ট পাঁচগ্রাম, সৈদবন্ধ, নিতাইনগর,রাঙ্গাউটি, মনাছড়া, লালছড়া- বার্নারপুর  নিজবার্নারপুর-সর্বানন্দপুর, পূর্বকীর্তারবন্দ-রাজ্যেশ্বরপুর, টানটু-ধনিপুর।এরপর ২৯ আগস্ট উত্তর কাঞ্চনপুর, পশ্চিম মোহনপুর, রতনপুর, শিরিশপুর, সুদর্শনপুর-বান্দরকোনা, নিমাইচান্দপুর, নিশ্চিন্তপুর, রাজ্যেশ্বরপুর এবং সুদর্শনপুর-কালাছড়া জিপিতে পেমেন্ট শিবির বসবে।

Releated Posts

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top