News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রতাপগড় বিধানসভা কেন্দ্রে হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে প্রভাতফেরী অনুষ্ঠিত
Image

প্রতাপগড় বিধানসভা কেন্দ্রে হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে প্রভাতফেরী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট:১৩ প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের ২৯নং ওয়ার্ডের উদ্যোগে হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সামনে রেখে সোমবার প্রভাত ফেরির আয়োজন করা হয়।স্বাধীনতা দিবসকে সামনের রেখে সারা রাজ্যেই হর ঘর তিরঙ্গা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।এই কর্মসূচির অঙ্গ হিসেবে ২৯নম্বর প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের ২৯নং ওয়ার্ডে সোমবার বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। শোভাযাত্রার সূচনা করে এলাকার কর্পোরেটর রমাদাস বলেন,  দেশব্যাপী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে কর্মসূচির ঘোষণা দিয়েছেন সেই কর্মসূচির অঙ্গ হিসেবে আমাদের রাজ্যেও এ কর্মসূচি পালিত হচ্ছে।

আগরতলা পুর নিগমের ২৯ নং নম্বর ওয়ার্ডের প্রতাপগড় বিধানসভা এলাকায় এ উপলক্ষে সোমবার শোভাযাত্রার আয়োজন করা হয়। স্বাধীনতা দিবসকে সামনে রেখে প্রতিটি বাড়ি বাড়ি এবং অফিস আদালত, ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলিতে জাতীয় পতাকা উত্তোলন করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top