News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিহারের জেহানাবাদে মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু ৭ জনের, আর্থিক সাহায্যের ঘোষণা নীতীশের
Image

বিহারের জেহানাবাদে মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু ৭ জনের, আর্থিক সাহায্যের ঘোষণা নীতীশের

জেহানাবাদ, ১২ জুলাই (হি.স.): বিহারের জেহানাবাদ জেলার মখদুমপুরে বাবা সিদ্ধনাথ মন্দিরে পদপিষ্ট হয়ে প্রাণ হারালেন ৭ জন পুণ্যার্থী, এছাড়াও কমপক্ষে ৯ জন আহত হয়েছেন। শ্রাবণ মাসের চতুর্থ সোমবার উপলক্ষ্যে রবিবার গভীর রাতে ওই শিব মন্দিরে বহু ভক্ত জড়ো হয়েছিলেন। তখনই আচমকা হুড়োহুড়ি পড়ে যায় তাঁদের মধ্যে। সকলেই আগেভাগে মন্দির থেকে বেরোনোর চেষ্টা করছিলেন বলে জানা গিয়েছে। অনেকে ভিড়ের ধাক্কায় পড়ে যান। এই পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৭ জনের এবং ৯ জন আহত হয়েছেন। জেহানাবাদের এসডিও বিকাশ কুমার বলেছেন, “খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে। সমস্ত ব্যবস্থা আঁটোসাঁটো ছিল, আমরা পরিস্থিতি খতিয়ে দেখছি।” এক প্রত্যক্ষদর্শী বলেছেন, “প্রশাসন ভালোভাবে কাজ করলে ফুল বিক্রেতারা মারামারি করতেন না, হাতাহাতিও হয়েছিল। আমরা অনেকেই সেখানে আটকে পড়েছিলাম। আমি যদি আরও এক অথবা দুই মিনিট সেখানে আটকে থাকতাম তবে আমি মারা যেতাম। পদপিষ্ট হয়ে এই ঘটনা ঘটেছে।”প্রশাসনের দাবি, সুশৃঙ্খলভাবেই লাইনে দাঁড়িয়ে লক্ষাধিক মানুষ শিবের মাথায় জল ঢেলেছেন। রাত বাড়তেই লাইনে দাঁড়ানো লোকজনও অধৈর্য হয়ে পড়লে হুড়োহুড়ি শুরু করে দেন। তখনই ঠেলাঠেলিতে বহু ভক্ত মাটিতে পড়ে যান। তাঁদের উপর দিয়েই বাকিরা ছুটে পালাতে থাকে। সেই সময় পদপিষ্ট হয়ে মারা যান ৭ জন।পদপিষ্ট হয়ে ৭ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। নিহতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

Releated Posts

‘কোনও একটি ধর্মকে প্রাধান্য দেওয়া উচিত নয়’: মোদির ‘ভজন ক্লাবিং’ নিয়ে কংগ্রেসের প্রশ্ন, পাল্টা বিজেপির

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির দীনদয়াল উপাধ্যায় পার্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ভজন ক্লাবিং’ অনুষ্ঠানে যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ ও বিচারের দাবি প্রিয়াঙ্কা গান্ধী, বেণুগোপালের

ওয়ানাড, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবি তুললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মহিলা-নেতৃত্বাধীন সমবায়ের পক্ষে সওয়াল অমিত শাহের

কুন্দারা (কোল্লাম), ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কেরলের সমবায় ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে রাজ্যের সমবায় মন্ত্রী এম. লিজুকে নয়াদিল্লিতে এসে…

ByByNews Desk Sep 26, 2026

প্যাথোজেন অ্যাক্সেস ও সুফল বণ্টনে ন্যায্যতার পক্ষে ভারতের সওয়াল

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মহামারি প্রতিরোধ ও মোকাবিলা নিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্যান্ডেমিক…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top