News Flash

  • Home
  • বিদেশ
  • ঢাকায় হিন্দু নেতাদের সাথে স্বরাষ্ট্র উপদেষ্ঠার বৈঠক, কাল বৈঠকে বসবেন ড. ইউনুস
Image

ঢাকায় হিন্দু নেতাদের সাথে স্বরাষ্ট্র উপদেষ্ঠার বৈঠক, কাল বৈঠকে বসবেন ড. ইউনুস

ঢাকা থেকে মনির হোসেন।। ঢাকায় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে দুর্গাপূজায় তিনদিন ছুটির দাবি করেছেন জাতীয় হিন্দু মহাজোটের নেতারা।   সোমবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের শীর্ষ নেতাকর্মীরা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানান। স্বাক্ষাৎ শেষে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ঢাকার সভাপতি ড. প্রভাস চন্দ্র রায় বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে যিনি আছেন, তার সঙ্গে আমরা পরিচিতির জন্য এসেছি। তিনি সংখ্যালঘুদের নিরাপত্তাসহ সবার জানমালের নিরাপত্তায় যেসব কাজ করতে চান, আমরা কী চাই, সেসব জানাতে আমরা এসেছি। উনি আমাদের কথাগুলো সহানুভূতির সঙ্গে শুনেছেন। বলেছেন বাংলাদেশে উনারা যতদিন কাজ করবেন, ততদিন এ বিষয়টা উন্নত থেকে উন্নততর অবস্থায় নিয়ে যাবেন।

তিনি আরও বলেন, আগামীতে সংখ্যালঘু লোকদের ওপর নির্যাতন কীভাবে শূন্যের কোঠায় নামিয়ে আনা যায়, সেই পরামর্শের জন্য উনি আমাদের ডাকবেন, সহযোগিতা করবেন। আমরা কথা দিয়েছি, সংখ্যালঘু লোকরা কীভাবে ওনাদের কাছ থেকে উপকৃত হতে পারেন, সেই পরামর্শ দেওয়ার জন্য আমরা তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখবো। এ সময় বাংলাদেশ হিন্দু মহাজোটের মহাসচিব পলাশ কান্তি দে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা যিনি রয়েছেন, আমাদের সঙ্গে এখন পর্যন্ত যে আলোচনা হয়েছে, তাতে আমরা অত্যন্ত খুশি ও সন্তুষ্ট।  

হিন্দু সম্প্রদায়ের দাবির বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি তাদের সঙ্গে কথা বলেছি। আমি তাদের কথা দিয়েছি এ বিষয়ে আমি অবশ্যই কথা বলবো। দুর্গাপূজা তাদের সবচেয়ে বড় পূজা। আমি তাদের বলেছি এ মন্ত্রণালয়ের তরফ থেকে আমি শক্তভাবে সুপারিশ করবো যাতে দুর্গাপূজায় তিন দিন ছুটি হয়। সেটা না হলেও একান্ত যেন দুদিন ছুটি হয়। কারণ একদিন ছুটি হওয়ায় যারা চাকরি-বাকরি করেন তারা যেতে পারেন না। আমার মনে হয় এটা কোনো ইনজেনুইন ব্যাপার না। 

সরকার বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে আছে জানিয়ে ধর্ম উপদেষ্টা আ ফ ম ড. খালিদ হোসেন বলেছেন, মঙ্গলবার হিন্দু সম্প্রদায়ের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠক করবেন।   সোমবার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। খালিদ হোসেন বলেন, সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানাই। দুর্বৃত্তদের দ্বারা এই হামলার ঘটনা ঘটেছে, তাদের বিষয়ে ব্যবস্থা নেবে সরকার। সরকার সকল ধর্মের মতের সম্প্রীতিতে বিশ্বাস করে। ওখানে আমরা আরও বিস্তারিত কথা শুনবো। আমরা অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রেখে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য কতটুকু করতে পারি সেই বিষয়ে আমরা কালকে সিদ্ধান্ত নেব।

Releated Posts

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

‘একপেশে, পক্ষপাতদুষ্ট ও সাজানো’: ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান দলের

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া সাত আওয়ামী লীগ নেতা ও কর্মীর মৃত্যুদণ্ডের রায়…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top