News Flash

  • Home
  • প্রধান খবর
  • জমি অধিগ্রহণের টাকা না মিটিয়ে দেওয়ায় সিপাহীজলা অতিরিক্ত জেলা শাসকের আওতাধীন জমি অধিগ্রহণ সংগৃহীত অফিস সিল
Image

জমি অধিগ্রহণের টাকা না মিটিয়ে দেওয়ায় সিপাহীজলা অতিরিক্ত জেলা শাসকের আওতাধীন জমি অধিগ্রহণ সংগৃহীত অফিস সিল

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১২ আগষ্ট:জমি অধিগ্রহণের টাকা না মিটিয়ে দেওয়ায় সিপাহীজলা অতিরিক্ত জেলা শাসকের আওতাধীন জমি অধিগ্রহণ সংগৃহীত অফিস সিল করে দেওয়া হয়েছে। সিপাহীজলা জেলা শাসকের  কার্যালয়টি জেলা সদর বিশ্রামগঞ্জে অবস্থিত।  আদালতের নির্দেশে অফিস্টি সিল করে দেওয়ার ঘটনায় ব্যাপক আলোড়ন ও ছিঃ ছিঃ রব উঠেছে সাধারণ মানুষের মধ্যে।

ঘটনার বিবরণে জানা যায় এই সিপাহীজলা ডিএম অফিসটি যে জমির উপর নির্মিত হয়েছে সেই জমির মালিককে জমির মূল্য ৫ কোটি টাকা এখনো দেওয়া হয় নি। জানা যায়, বর্তমানে যে জায়গায় সিপাহীজলা জেলার ডিএম অফিসটি অবস্থিত সেই জায়গার প্রকৃত মালিক অনিল প্লেন্টেশন প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানি। জমির মূল্য না পেয়ে অনিল প্লেন্টেশন প্রাইভেট লিমিটেড কোম্পানির তরফে ২০২০ সালে আদালতে একটি মামলা করে।এই জায়গাটির মূল্য ছিল ৫ কোটি টাকার অধিক। দীর্ঘদিন মামলাটি চলার পর জুলাই মাসের ৩০ তারিখ আদালতের এডিশনাল ডিস্ট্রিক্ট জর্জ উক্ত মামলার রায় ঘোষণা করেন। আদালতের নির্দেশে সোমবার বিকেলে সিপাহীজলা জেলাশাসকের অফিসে মালিকপক্ষের লোকজন ও উক্ত মামলায় নিয়োজিত উকিল বাবুরা এসে অতিরিক্ত জেলা শাসকের আওতাধীন জমি অধিগ্রহণ সংগৃহীত অফিসটি সিল করে দেন। যতদিন না পর্যন্ত প্রকৃত মালিক জায়গার সঠিক মূল্য পাচ্ছেন ততদিন পর্যন্ত কার্যালয়ে অনির্দিষ্টকালের জন্য তালা থাকবে বলে জানান কোম্পানির নিয়োজিত আইনজীবীরা।জেলার সর্বোচ্চ সরকারি কার্যালয়ের জমি অধিগ্রহণ সংগৃহীত অফিসটি সিল করা হয়েছে যেটা শুনে হতবাক সাধারণ মানুষ।

Releated Posts

ডিসেম্বরের মধ্যেই ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি, ২০২৭ সালের শুরুতে কার্যকর হওয়ার সম্ভাবনা: পীযূষ গোয়েল

মুম্বই, ২১ জুন (আইএএনএস): ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) চলতি বছরের…

ByByNews Desk Jun 21, 2026

ভারতের প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যের অমূল্য উপহার যোগ: আন্তর্জাতিক যোগ দিবসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

জবলপুর, ২১ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মধ্যপ্রদেশের জবলপুরের গ্যারিসন গ্রাউন্ডে আয়োজিত এক বৃহৎ যোগ কর্মসূচিতে…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে যোগকে দৈনন্দিন জীবনের অংশ করার আহ্বান প্রধানমন্ত্রীর

কলকাতা, ২১ জুন (আইএএনএস) : ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর প্রতি যোগকে দৈনন্দিন…

ByByNews Desk Jun 21, 2026

ওডিশার উন্নয়নে মুখ্যমন্ত্রী মোহন মাজির ভূয়সী প্রশংসা মোদির, তুলে ধরলেন ‘পূর্বোদয়’-এর রূপরেখা

ভুবনেশ্বর, ২০ জুন (আইএএনএস): ওডিশায় বিজেপি সরকারের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার রাজ্যের…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top