নয়াদিল্লি, ১২ আগস্ট (হি.স.): কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। ক্ষোভে ফুঁসছে দেশের স্বাস্থ্য মহল। পশ্চিমবঙ্গে বিক্ষোভ-প্রতিবাদে নেমেছেন চিকিৎসকরা। সেই বিক্ষোভ পৌঁছে গেল দিল্লি, উত্তর প্রদেশ এবং চন্ডীগড়েও। তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় উঠলো সিবিআই তদন্তের দাবি।সোমবার সকালে দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালের জুনিয়র ডাক্তাররা বিক্ষোভে সামিল হন। ফোরডা (ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন) দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে। দিল্লি, উত্তর প্রদেশ ও চন্ডীগড়ে বিক্ষোভে সামিল হন ডাক্তাররা।রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন (আরডিএ) দিল্লির এইমস-এ বিক্ষোভ দেখায়। বিক্ষোভ চলে উত্তর প্রদেশ এবং চন্ডীগড়েও।

আর জি কর-কাণ্ডে দিল্লি ও চন্ডীগড়ে বিক্ষোভ ডাক্তারদের, উঠলো সিবিআই তদন্তের দাবি
Releated Posts
কুনো জাতীয় উদ্যানে ‘চিতা মিত্র’দের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর
ভোপাল, ২২ জুন : মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যান সফর শেষে ‘চিতা মিত্র’ এবং সাহারিয়া জনজাতির সদস্যদের সঙ্গে মতবিনিময়…
৪.৩৮ লক্ষ কোটি টাকার বাজেট পেশ পশ্চিমবঙ্গে, জোর কর্মসংস্থান, কল্যাণ ও পরিকাঠামো উন্নয়নে
কলকাতা, ২২ জুন : পশ্চিমবঙ্গের স্বাধীনতার পর প্রথম বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের পূর্ণাঙ্গ বাজেট সোমবার বিধানসভায় পেশ করলেন…
মঙ্গোলিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে উন্নয়ন সহযোগিতা ও নিরাপত্তা নিয়ে আলোচনা জয়শঙ্করের
উলানবাটোর, ২২ জুন : ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর সোমবার মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরে সে দেশের বিদেশমন্ত্রী বাতসেতসেগ বাতমুনখের সঙ্গে…
মাদকবিরোধী অভিযানে চেন্নাই পুলিশের সাফল্য, এক সপ্তাহে গ্রেফতার ৭৭; উদ্ধার বিপুল মাদক ও যানবাহন
চেন্নাই, ২২ জুন (আইএএনএস): মাদক পাচার ও নিষিদ্ধ নেশাজাত দ্রব্যের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে এক সপ্তাহে ৭৭ জনকে…


















