News Flash

  • Home
  • প্রধান খবর
  • আর জি কর-কাণ্ডে প্রতিক্রিয়া কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কার
Image

আর জি কর-কাণ্ডে প্রতিক্রিয়া কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কার

কলকাতা, ১২ আগস্ট (হি.স.): আর জি কর হাসপাতাল-কাণ্ডে সোমবার প্রতিক্রিয়া জানালেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। এক্স হ্যান্ডেলের পোস্টে ঘটনার নিন্দা করে রাজ্য় সরকারের কাছে দোষীর ‘দ্রুত এবং কঠোরতম’ শাস্তির দাবি জানিয়েছেন তিনি।পোস্টে প্রিয়াঙ্কা লেখেন, “কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজে একজন শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনা মন ভেঙে দেওয়ার মতো।” তাঁর কথায়, “কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা দেশের বড় সমস্যা। এই সমস্যা সমাধানের জন্য ঐক্যবদ্ধ চেষ্টা প্রয়োজন।”রাজ্য সরকারের কাছে তাঁর আবেদন, “আমি রাজ্য সরকারের কাছে এই বিষয়ে দ্রুত এবং কঠোরতম পদক্ষেপ করার আবেদন করছি। ঘটনার শিকার ওই চিকিৎসকের পরিবার এবং তাঁর সহকর্মী চিকিৎসকদের ন্যায়বিচারের দাবি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”প্রসঙ্গত, কলকাতার অন্যতম ব্যস্ত সরকারি হাসপাতালে নৃশংসতার আঁচ পড়েছে সর্বভারতীয় স্তরেও। দেশজুড়ে কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। তাঁদের একটাই দাবি, জুনিয়র চিকিৎসকের ধর্ষক খুনিকে দ্রুত শাস্তি দিতে হবে।

Releated Posts

‘ছাত্রদের বিরুদ্ধে বলপ্রয়োগ ভুল’, ঝাড়খণ্ড সরকারকে দ্রুত সমস্যা সমাধানের আহ্বান রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ১০ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় কথিত অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রছাত্রীদের বিরুদ্ধে পুলিশের বলপ্রয়োগকে ‘ভুল’ বলে মন্তব্য…

ByByNews Desk Aug 10, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলার প্রতিবাদে বিধানসভায় তৃণমূল বিধায়কদের বিক্ষোভ, রাজ্যজুড়ে মিছিলের ডাক

কলকাতা, ১০ আগস্ট (আইএএনএস): রবিবার উত্তর ২৪ পরগনার হালিশহরে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে…

ByByNews Desk Aug 10, 2026

তামিল থাই ভাল্তু নিয়ে সর্বসম্মত প্রস্তাব, সব দলকে ধন্যবাদ মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ১০ আগস্ট (আইএএনএস): সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান এবং রাজ্য সরকারের অধীন অন্যান্য সংস্থার আয়োজিত অনুষ্ঠানে প্রথমে ‘তামিল…

ByByNews Desk Aug 10, 2026

বিরোধীদের ওয়াকআউটের মধ্যেই রাজ্যসভায় পাশ ‘ব্যাঙ্কার্স’ বুকস এভিডেন্স বিল

নয়াদিল্লি, ১০ আগস্ট (আইএএনএস): বিস্তারিত আলোচনা শুরুর আগেই বিরোধী সাংসদদের ওয়াকআউটের মধ্যে সোমবার রাজ্যসভায় ধ্বনি ভোটে পাশ হল…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top