News Flash

  • Home
  • প্রধান খবর
  • ধলাই জেলার জেলা পরিষদের দুটি আসনেই বিজেপির প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে জয়ী
Image

ধলাই জেলার জেলা পরিষদের দুটি আসনেই বিজেপির প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে জয়ী

নিজস্ব প্রতিনিধি, ধলাই, ১২ আগস্ট:ধলাই জেলার জেলা পরিষদের দুটি আসনেই বিজেপির প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। দুটি আসনে বিজেপির প্রার্থীরা জয়ী ঘোষনা দিতেই দলের নেতা, কর্মী ও সমর্থকরা দুর্গা চৌমুহনী বাজারে বিজয় মিছিল বের করে বাজার এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে।দুর্গা চৌমুহনী ব্লকের অধীন ধলাই জেলার জেলা পরিষদের ২নং আসনের বিজেপি প্রার্থী আরতি চন্দ(শীল) উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় কংগ্রেসের প্রার্থী রিতা দাসকে ২,৮১০ ভোটের ব্যবধানে হারিয়ে দেন। মোট ভোট কাস্টিং হয় ৭,৩৩১টি। বিজেপির প্রার্থী আরতি চন্দ (শীল) মোট ভোট পান ৫,০১৫টি, কংগ্রেস প্রার্থী রিতা দাস ভোট পান ২,২০৪টি। নোটা ভোট ১১২টি এবং বাতিল ভোট ১৭৩টি। এই ব্লকের অধীন জেলা পরিষদের ৩ নং আসনে বিজেপির প্রার্থী সন্তোষ কুমার দাস ৩,২৩৪ ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় কংগ্রেসের প্রার্থী অভিজিৎ দাস কে পরাজিত করেন।

এই আসনে ভোট কাস্টিং হয় ৫,৭৩১টি। বিজেপি প্রার্থী সন্তোষ কুমার দাস ভোট পান ৪,৪৪১টি উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় কংগ্রেস প্রার্থী অভিজিৎ দাস ভোট পান ১,২০৭টি। নোটা ভোট ৮৩টি। বাতিল ভোট ১৫৬টি। ধলাই জেলার জেলা পরিষদের দুটি আসনে বিজেপির প্রার্থীরা জয়ী হয়েছেন। দুর্গা চৌমুহনী ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসার সমিত দাস মাইক যোগে ঘোষনা দিতেই বিজেপি দলের নেতা, কর্মী ও সমর্থকদের উল্লাস করতে থাকে। এরপর বের হয় বিজয় মিছিল।

ধলাই জেলার কংগ্রেস দলের সহ সভাপতি অনিল দাস বলেন, এই পরাজয় মাথা পেতে নিয়েছি। এই অল্প সময়ে মধ্যে কংগ্রেস প্রার্থীরা ভাল ভোট পেয়েছে। আমরা সাড়া পেয়েছি। মানুষ পরিবর্তন চায়। ৩ নং আসনে বিজেপির প্রার্থী সন্তোষ কুমার দাস জয়ী হয়ে বলেন, ত্রি স্তর পঞ্চায়েত নির্বাচনে ধলাই জেলার জেলা পরিষদের ২ নং এবং ৩ নং আসনে বিজেপির প্রার্থীরা জয়লাভ করেন। ৩নং আমি ৩,২৩৪ ভোটের ব্যবধানে জয়লাভ করি। এর ফলে গনদেবতাদের অসংখ্য ধন্যবাদ জানাই।

Releated Posts

‘ছাত্রদের বিরুদ্ধে বলপ্রয়োগ ভুল’, ঝাড়খণ্ড সরকারকে দ্রুত সমস্যা সমাধানের আহ্বান রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ১০ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় কথিত অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রছাত্রীদের বিরুদ্ধে পুলিশের বলপ্রয়োগকে ‘ভুল’ বলে মন্তব্য…

ByByNews Desk Aug 10, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলার প্রতিবাদে বিধানসভায় তৃণমূল বিধায়কদের বিক্ষোভ, রাজ্যজুড়ে মিছিলের ডাক

কলকাতা, ১০ আগস্ট (আইএএনএস): রবিবার উত্তর ২৪ পরগনার হালিশহরে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে…

ByByNews Desk Aug 10, 2026

তামিল থাই ভাল্তু নিয়ে সর্বসম্মত প্রস্তাব, সব দলকে ধন্যবাদ মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ১০ আগস্ট (আইএএনএস): সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান এবং রাজ্য সরকারের অধীন অন্যান্য সংস্থার আয়োজিত অনুষ্ঠানে প্রথমে ‘তামিল…

ByByNews Desk Aug 10, 2026

বিরোধীদের ওয়াকআউটের মধ্যেই রাজ্যসভায় পাশ ‘ব্যাঙ্কার্স’ বুকস এভিডেন্স বিল

নয়াদিল্লি, ১০ আগস্ট (আইএএনএস): বিস্তারিত আলোচনা শুরুর আগেই বিরোধী সাংসদদের ওয়াকআউটের মধ্যে সোমবার রাজ্যসভায় ধ্বনি ভোটে পাশ হল…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top