News Flash

  • Home
  • প্রধান খবর
  • ছাত্র আন্দোলনের ৮৯তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত ছাত্র যুব ভবনে
Image

ছাত্র আন্দোলনের ৮৯তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত ছাত্র যুব ভবনে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: ভারতীয় ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্যে কমিটির উদ্যোগে সংগঠিত ছাত্র আন্দোলনের ৮৯তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় মেলার মাঠ ছাত্র যুব ভবনে। উপস্থিত ছিলেন ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক সন্দীপন দেব।এসএফআই-এর ৮৯তম প্রতিষ্ঠা দিবস সোমবার রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এই উপলক্ষে মেলারমাঠ ছাত্র যুব ভবনে সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক সূচনা হয়। দিবসটির আনুষ্ঠানিক সূচনা করে সংগঠনের রাজ্য সম্পাদক সন্দীপন দেব বলেন উত্তরপ্রদেশের লোকটো শহরে ছাত্র ফেডারেশনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছিল।

এই সংগঠন ভারতের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্র প্রস্তুত করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে। তিনি বলেন, আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীরা যে প্রত্যাশা নিয়ে দেশ স্বাধীন করেছিলেন আজও আমরা সেই স্বাধীনতা পাইনি। দেশের ছাত্র যুব সমাজকে দেশ গঠনের কাজে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান। রাজ্যের অন্যান্য স্থানেও এদিন এসএফআই- এর প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

Releated Posts

‘ছাত্রদের বিরুদ্ধে বলপ্রয়োগ ভুল’, ঝাড়খণ্ড সরকারকে দ্রুত সমস্যা সমাধানের আহ্বান রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ১০ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় কথিত অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রছাত্রীদের বিরুদ্ধে পুলিশের বলপ্রয়োগকে ‘ভুল’ বলে মন্তব্য…

ByByNews Desk Aug 10, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলার প্রতিবাদে বিধানসভায় তৃণমূল বিধায়কদের বিক্ষোভ, রাজ্যজুড়ে মিছিলের ডাক

কলকাতা, ১০ আগস্ট (আইএএনএস): রবিবার উত্তর ২৪ পরগনার হালিশহরে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে…

ByByNews Desk Aug 10, 2026

তামিল থাই ভাল্তু নিয়ে সর্বসম্মত প্রস্তাব, সব দলকে ধন্যবাদ মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ১০ আগস্ট (আইএএনএস): সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান এবং রাজ্য সরকারের অধীন অন্যান্য সংস্থার আয়োজিত অনুষ্ঠানে প্রথমে ‘তামিল…

ByByNews Desk Aug 10, 2026

বিরোধীদের ওয়াকআউটের মধ্যেই রাজ্যসভায় পাশ ‘ব্যাঙ্কার্স’ বুকস এভিডেন্স বিল

নয়াদিল্লি, ১০ আগস্ট (আইএএনএস): বিস্তারিত আলোচনা শুরুর আগেই বিরোধী সাংসদদের ওয়াকআউটের মধ্যে সোমবার রাজ্যসভায় ধ্বনি ভোটে পাশ হল…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top