News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বাংলাদেশে অত্যাচারিত হিন্দুদের আশ্রয়ের জন্য সীমান্তে শিবির স্থাপনের দাবি হারাণ দের

বাংলাদেশে অত্যাচারিত হিন্দুদের আশ্রয়ের জন্য সীমান্তে শিবির স্থাপনের দাবি হারাণ দের

শিলচর (অসম), ১১ আগস্ট (হি.স.) : বাংলাদেশে অত্যাচারিত হিন্দুদের শরণার্থী হিসেবে ঘোষণা করে ১৯৭১ সালের মতো সীমান্তে শিবির স্থাপন করে তাঁদের আশ্রয় দেওয়া উচিত বলে দাবি করেছে সামাজিক সংগঠন ড. শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ।পরিষদের সভাপতি বিশিষ্ট সাংবাদিক হারাণ দে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের কাছে এক ই-মেইল পাঠিয়ে এই দাবি জনিয়েছেন। হারাণ দে জানান, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর কেবল সংসদে বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচারের জন্য সরকারের উদ্বেগের কথা প্রকাশ করলেই হবে না। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যেহেতু হস্তক্ষেপ করা সম্ভব নয়, তাই ভারতের উচিত সে দেশের হিন্দুদের ওপর অত্যাচারের বিষয়টি নিয়ে বিশ্ব জনমত সৃষ্টির পাশাপাশি রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ দাবি করা।

হারাণবাবু সংবাদ মাধ্যমের সামনে এ সম্পর্কে আরও বলেন, যেহেতু দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ করা হয়েছিল, তাই ভারতের সংবিধানে হিন্দুরা যখন ইচ্ছে ভারতে আসতে পারবেন এবং মুসলিমরা যখন ইচ্ছে পাকিস্তান (বর্তমান বাংলাদেশ) যেতে পারবেন, এমন সংস্থান থাকা উচিত ছিল।এ ব্যাপারে হারাণ দে জাতীয় নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) প্রয়োগ না করে অবিলম্বে সংবিধান সংশোধন করার দাবি জানিয়ে বলেন, এতে হিন্দুরা যখন ইচ্ছে ভারতে আসতে এবং মুসলিমরা যখন ইচ্ছে বাংলাদেশ যেতে পারবেন এমন সংস্থান রাখতে হবে।

হারাণবাবুর আক্ষেপ, এমকে গান্ধী এবং জওহরলাল নেহরুর অদূরদর্শিতায় দেশ ভাগ মানুষের ওপর চাপিয়ে দেওয়ায় আজ বাংলাদেশে হিন্দুদের এই অবস্থায় পড়তে হয়েছে। দেশ ভাগ করার আগে বাংলাদেশের (পূর্ববর্তী পূর্ব পাকিস্তান) ওই সকল অত্যাচারিত মানুষের পূর্বপুরুষদের কি কোনও মতামত নেওয়া হয়েছিল?এই প্রশ্ন তুলে হারাণ দে বলেন, তাই যতদিন পর্যন্ত বাংলাদেশ থেকে হিন্দুরা ভারতে আসতে চাইবেন তাঁদেরকে এ দেশে সংস্থাপন দেওয়া হবে ভারত সরকারের কর্তব্য ও দায়িত্ব।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top