News Flash

করিমগঞ্জের কাটাইবাড়িতে ছেলের হাতে খুন মা ও বাবা, ফেরার ঘাতক, চাঞ্চল্য

করিমগঞ্জ (অসম), ১১ আগস্ট (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তৰ্গত ব্রাহ্মণশাসন কাটাইবাড়ি গ্রামে ছেলের হাতে খুন হয়েছে মা ও বাবাকে। ধারালো অস্ত্র দিয়ে নিজের ঔরসজাত বাবা এবং গর্ভধারিণী মাকে কুপিয়ে খুন করেছে, সেই খবর সামাজিক মাধ্যমে নিজেই জানিয়েছে ঘাতক-পুত্র নিজে।ঘটনাটি ঘটেছে আজ রবিবার বিকাল চারটা নাগাদ করিমগঞ্জের ভারত-বাংলাদেশে সীমান্তবর্তী এলাকা ব্রাহ্মণশাসন কাটাইবাড়ি এলাকায়। মা ও বাবাকে খুন করার পর থেকে ফেরার ঘাতক আব্দুল হালিম। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রশাসনিক ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উভয় মৃতদেহের প্রাথমিক ইনকুয়েস্ট করে ময়না তদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়েছে নিলামবাজার থানার পুলিশ।জানা গেছে, ঘটনার আগে আজ সারা দিন মোটামুটি ঠিকঠাক ছিল। কিন্তু বিকালে হঠাৎ ধারালো দা হাতে নিয়ে বাড়িতে প্রবেশ করে নিজের জন্মদাত্রী মা এবং বাবার ওপর হামলা চালায় ছেলে আব্দুল হালিম। কোনও কারণ বোঝার আগে ধারালো অস্ত্রের কোপে জখম হয়ে বাড়িতে প্রাণ হারান ঘাতকের বাবা আব্দুল সালাম এবং মা বদরুন্নেচ্ছা বেগম। ঘটনা সংগঠিত করে তার বাই-সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে সামাজিক মাধ্যমে দোয়া আদায় করে বাবা ও মায়ের মৃত্যুর খবর নিজেই জানায় পিতৃ-মাতৃহন্তা আব্দুল হালিম। এ ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকাজুড়ে। এদিকে পুলিশ ঘাতক আব্দুল হালিমকে গ্রেফতার করতে জাল বিছিয়েছে বলে জানা গেছে থানা সূত্রে।

Releated Posts

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026
Scroll to Top