News Flash

  • Home
  • দেশ
  • আরজিকর মেডিক্যাল কলেজে ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় একজন আটক, ২৫ জনকে জিজ্ঞাসাবাদ
Image

আরজিকর মেডিক্যাল কলেজে ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় একজন আটক, ২৫ জনকে জিজ্ঞাসাবাদ

কলকাতা, ১০ আগস্ট (হি.স.): আরজিকর মেডিক্যাল কলেজে এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তদন্তের অগ্রগতি হিসেবে একজনকে আটক করেছে পুলিশ। সূত্রের খবর অনুযায়ী, শুক্রবার রাতেই লালবাজার থানায় খুনের মামলা রুজু হয়, যার প্রেক্ষিতে আটক করা হয় ওই ব্যক্তিকে।

তদন্তকারী পুলিশ কর্তারা ওই ব্যক্তির নাম প্রকাশে অনিচ্ছা দেখান। হাসপাতাল সূত্রে ওই ব্যক্তির নাম সঞ্জয় রায় বলে জানা যায়। তদন্তে জানা গেছে, তার মোবাইলের হেডফোনের ছেঁড়া একটি অংশ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। এই সূত্র ধরেই তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

ইতিমধ্যে আরজিকরের ডাক্তারি ছাত্রছাত্রী এবং কর্মীদের মধ্যে প্রায় ২৫ জনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে যাঁরা ডিউটিতে ছিলেন, তাঁদেরকেও এই জিজ্ঞাসাবাদের আওতায় আনা হয়েছে। তবে তদন্তের স্বার্থে পুলিশ এখনই সব তথ্য প্রকাশ করতে চাইছে না।

এই ঘটনায় কলেজ ক্যাম্পাসে চাঞ্চল্য ছড়িয়েছে এবং ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে পুলিশ সক্রিয়ভাবে কাজ করে চলেছে। এদিকে রাজ্যে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলোও পাখির চোখ করেছে আর জি কর হাসপাতালের ওপর। প্রতি মুহূর্তের খবরাখবরের ওপর সতর্ক নজর রাখছে।

Releated Posts

বাংলায় যে কোনও মূল্যে ‘অপরাধের সংস্কৃতি’ বন্ধ করতে হবে: দিলীপ ঘোষ

নিউটাউন, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে সমাজবিরোধী শক্তির দাপট ছিল বলে দাবি করে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ…

ByByNews Desk Sep 15, 2026

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top