News Flash

  • Home
  • প্রধান খবর
  • স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগে টিএসআর জওয়ান হাতে খুন গৃহশিক্ষক, পড়ে থানায় আত্মসমর্পন
Image

স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগে টিএসআর জওয়ান হাতে খুন গৃহশিক্ষক, পড়ে থানায় আত্মসমর্পন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট: টিএসআর জওয়ান হাতে খুন গৃহশিক্ষক। শেষে থানায় নিজেই আত্মসমর্পণ করলেন ওই জওয়ান। চাঞ্চল্য এই ঘটনাটি ঘটেছে সোনামুড়া পোস্ট অফিস সংলগ্ন এলাকায়। ঘটনায় মৃত গৃহ শিক্ষকের নাম হুমায়ূন মুইসান। তার বাড়ি খাসচৌমুহনী এলাকায়।ঘটনার বিবরণে জানা যায়, টিএসআর জওয়ান গিয়াস উদ্দিন দীর্ঘদিন ধরেই সন্দেহ করছিলেন যে উনার মেয়ের গৃহ শিক্ষকের সঙ্গে তার স্ত্রীর অবৈধ সম্পর্ক রয়েছে। আজ ডিউটি থেকে বাড়ি ফিরে নিজ ঘরে গৃহ শিক্ষক হুমায়ূন মুইসান এবং তার স্ত্রীকে অবৈধভাবে হাতেনাতে ধরে ফেলে গিয়াস উদ্দিন। তখনই সে ধারালো অস্ত্র দিয়ে হুমায়ূনকে ঘটনাস্থলেই খুন করে। পরে নিজেই থানায় নিয়ে আত্মসমর্পণ করেছে ও টিএসআর জওয়ান।এদিকে টিএসআর জওয়ানের স্ত্রীর দাবি, এমন কোনো বিষয় নয়। তার স্বামী ও গৃহ শিক্ষককে ডেকে পাঠিয়েছিলেন। তাই বেতন নিতে ওই গৃহ শিক্ষক এসেছেন। তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। এই খুনের পিছনে কি কারণ তাও তিনি জানেন না। এই গোটা ঘটনায় সোনামুড়া এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে।

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top