News Flash

  • Home
  • খেলা
  • বীরেন্দ্রকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক পয়েন্ট তালিকার শীর্ষে স্কাইলার্ক
Image

বীরেন্দ্রকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক পয়েন্ট তালিকার শীর্ষে স্কাইলার্ক

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয় অব্যাহত স্কাইলার্কের। বি ডিভিশন লিগ ফুটবলে বীরেন্দ্র ক্লাবকে ৪-১ গোলে হারিয়ে জয়ের হ্যাট্রিক স্কাইলার্ক ক্লাবের। এিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত ঘরোয়া বি-ডিভিশন লীগে জয়ের দ্বারা অব্যাহত রাখলো স্কাই লার্ক ক্লাব। লিগে স্কাই লার্ক ক্লাব ৬ ম্যাচে ৫ টি জয় ও ১ টি ম্যাচ ড্র করে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষ স্থানে থেকে শিরোপা দখলের দৌড়গড়ায় রয়েছে। শুক্রবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত লিগের নিয়মরক্ষার ম্যাচে বীরেন্দ্র ক্লাব কে ৪-১ গোলের ব্যবধানে পরাজিত করে স্কাই লার্ক ক্লাব। স্কাই লার্ক ক্লাব নিজেদের শেষ ম্যাচে ১১ আগষ্ট কল্যান সমিতির বিরুদ্ধে খেলতে নামবে। লিগে কল্যান সমিতি ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। ফলে শিরোপা দখলের লড়াইে অঘোষিত ফাইন্যাল ম্যাচে মুখোমুখি হবে কল্যান সমিতি ও স্কাইলার্ক ক্লাব। এই ম্যাচে জয়ী কিংবা ড্র হলেই শিরোপা দখলের পাশাপাশি আগামি বছর প্রথম ডিভিশনে জায়গা করে নেবে স্কাইলার্ক ক্লাব।  অন্যদিকে নিজেদের শেষ ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই কল্যান সমিতির কাছে। পরপর তিন ম্যাচে নবোদয়কে চার দুই গোলে, ত্রিপুরা স্পোর্টস স্কুলকে ৪-২ গোলে হারানোর পর আজ, শুক্রবার বীরেন্দ্র ক্লাবকে চার এক গোলে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করেছে স্কাইলার্ক ক্লাব।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top