নয়াদিল্লি, ৯ জানুয়ারি (হি.স.): আবগারি দুর্নীতি মামলায় শুক্রবার সুপ্রিম কোর্টে জামিন পেয়েছেন দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা মনীশ সিসোদিয়া। সিসোদিয়া শীর্ষ আদালতে জামিন পেতেই এএপি নেতা সঞ্জয় সিং বললেন, “জয় হল সত্যের।” সিসোদিয়া জামিন পেতেই আনন্দে মেতে ওঠেন সঞ্জয় সিং, তাঁর বাড়িতে মিষ্টি মুখ করেন দলীয় কর্মী-সমর্থকরা।সঞ্জয় সিং বলেছেন, “এটা সত্যের জয়। আমি আগেই বলেছি, এই মামলায় কোনও সত্য/প্রমাণ নেই। আমাদের নেতাদের জোর করে জেলে ঢোকানো হয়েছে। মণীশ সিসোদিয়াকে ১৭ মাস জেলে রাখা হয়েছিল। আমি সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাই, আমরা ন্যায়বিচার পেয়েছি এবং সিদ্ধান্ত এএপি-এর পক্ষে এসেছে এবং প্রতিটি কর্মী আনন্দিত। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, অরবিন্দ কেজরিওয়াল এবং সত্যেন্দ্র জৈনও যেন শীঘ্রই জেল থেকে বেরিয়ে আসেন। এটা কেন্দ্রীয় সরকারের একনায়কতন্ত্রের উপর চড়।”

সত্যের জয় হল, সিসোদিয়ার জামিন মঞ্জুরে প্রতিক্রিয়া সঞ্জয় সিংয়ের
Releated Posts
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…
মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ
কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…
আইএসআই-যোগে আন্ডারওয়ার্ল্ড মডিউল বড়সড় জঙ্গি হামলার আড়াল হতে পারে, সতর্ক গোয়েন্দা সংস্থাগুলি
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): গত কয়েক মাসে দেশের বিভিন্ন প্রান্তে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-র মদতে পরিচালিত একাধিক জঙ্গি-যোগযুক্ত…
নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…


















