News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াই মহকুমার চেবরী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পর পর চুরির ঘটনা, নীরব প্রশাসন

খোয়াই মহকুমার চেবরী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পর পর চুরির ঘটনা, নীরব প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৯ আগস্ট: খোয়াই মহকুমার চেবরী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চুরির ঘটনা  ঘটেছে। পুলিশের ভূমিকা ঘিরে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। চেবরী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কিছুদিন পর পরই চোরের দল চুরি করে নিয়ে যায় জলের ট্যাপ এবং বিভিন্ন পাইপ।খোয়াই থানায় অভিযোগ জানানো সত্ত্বেও থানা থেকে তদন্ত করতে কেউ আসেনি। থানা থেকে তদন্ত করতে না আসার বিষয় নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এবং এলাকাবাসীর মধ্যে নানান প্রশ্ন তৈরি হয়েছে। সরকারি সেন্টারে চুরির ঘটনায় একবারও তদন্ত করতে না আসায় খোয়াই থানার বিরুদ্ধে একরাশ অভিযোগ জানান হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ ডক্টর প্রিয়ংকা দেববর্মা।সাংবাদিকদের কাছে চুরির বিষয় নিয়ে বিস্তারিত জানান ।গত ২৫ শে জুনও একবার হাসপাতালের  বিভিন্ন জিনিস চুরি হয়েছে এবং পুনরায় গতকাল রাতে চুরির ঘটনা ঘটেছে। পরপর এসব চুরির ঘটনাকে কেন্দ্র করে তীব্র  ক্ষোভের সঞ্চার হয়েছে।

Releated Posts

দুই ঘণ্টায় স্কুটি চুরি মামলার কিনারা, দুই অভিযুক্ত আটক

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ভোরবেলা স্কুটি চুরির ঘটনার মাত্র দুই ঘণ্টার মধ্যে দুই অভিযুক্তকে আটক করে চুরি যাওয়া স্কুটি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

বিশ্বকর্মা পূজাকে ঘিরে বটতলা মূর্তির বাজারে জমজমাট কেনাকাটা

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজাকে সামনে রেখে আগরতলার বটতলা মূর্তির বাজারে ধীরে ধীরে জমে উঠছে কেনাকাটা। ছোট থেকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

তিন গাড়ির সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আজ সকালে গোকুলনগর রাস্তার মাথা ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top