News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গন্ডাছড়ায় দুষ্কৃতিকারীরা জাতি ও জনজাতির মধ্যে অবিশ্বাসের প্রাচীর তৈরি করতে চেয়েছিল : সুদীপ
Image

গন্ডাছড়ায় দুষ্কৃতিকারীরা জাতি ও জনজাতির মধ্যে অবিশ্বাসের প্রাচীর তৈরি করতে চেয়েছিল : সুদীপ

আগরতলা, ৯ আগস্ট: গন্ডাছড়ায় দুষ্কৃতিকারীরা জাতি ও জনজাতির মধ্যে অবিশ্বাসের প্রাচীর তৈরি করতে চেয়েছিল। আজ প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে মুক্ত ধারার প্রেক্ষাগৃহে বিশ্ব আদিবাসী দিবসে এমনটাই দাবি করলেন বিধায়ক সুদীপ রায় বর্মণ।

এদিন তিনি বলেন, সারা বিশ্ব জুড়ে ৯০টি দেশ মিলে মোট ৪৭৬ মিলিয়ন আদিবাসী বসবাস করছেন। তাদের জীবনযাপন অত্যন্ত সাধারণ। তাই তাদের রক্ষা করা আমাদের প্রয়োজন। তাঁর কথায়, সারা দেশের আদিবাসী সম্প্রদায়কে সুরক্ষিত রাখার লক্ষেই প্রদেশ কংগ্রেসের তরফ থেকে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি তাঁদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা ও দরকার। 

এদিন তিনি বলেন, গত কিছু দিন পূর্বে এক বাঙালী ছেলেকে বাঁচাতে গিয়ে দুষ্কৃতকারীদের আক্রমণের শিকার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন পরমেশ্বর রিয়াং। তার কোনো অপরাধ ছিল না। তারপর তাকে সাজা পেতে হয়েছে। আসলে গন্ডাছড়ায় দুষ্কৃতিকারীরা জাতি ও জনজাতির মধ্যে অবিশ্বাসের প্রাচীর তৈরি করতে চেয়েছিল।

তিনি আরও বলেন, দুষ্কৃতকারীদের কখনো ধর্ম, জাতপাত কিছুই হয়না। তাদের একটাই পরিচয় তারা দুষ্কৃতকারী। তাই তিনি আপামর গন্ডাছড়াবাসীদের নিজেদের মধ্যে অবিশ্বাসের প্রাচীর তৈরি না করতে আবেদন জানিয়েছেন। 

Releated Posts

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026

জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতির পৃথক পরিসংখ্যান নয়, তবে মাতৃভাষায় উত্তরদাতার তথ্য হবে নথিভুক্ত

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ২০২৭ সালের জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতি এবং ত্রিপুরা ভাষার পৃথক গণনা ও পরিসংখ্যান প্রকাশের দাবি নিয়ে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

সেবা সংকল্প অভিযানে মেগা রক্তদান শিবির, প্রজ্ঞা ভবনে রক্তদান করলেন সাংসদ বিপ্লব

আগরতলা, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে আগরতলার প্রজ্ঞা ভবনে মেগা…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে উন্নয়নের স্রোতে পিছিয়ে থাকবে না কেউ: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবে এবং উন্নয়নের ধারায়…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top