News Flash

  • Home
  • বিদেশ
  • বাংলাদেশে সরকার পতনের পর তিন দিনে নিহত ২৩২

বাংলাদেশে সরকার পতনের পর তিন দিনে নিহত ২৩২

মনির হোসেন,ঢাকা,আগষ্ট ০৯।। বাংলাদেশে প্রবল গণআন্দোলনের মুখে গত ৫ অগাস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন ১৫ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা। এরপর দেশের বিভিন্ন স্থানে হামলা, সহিংসতা ও সংঘাতের ঘটনা ঘটে। এসব ঘটনায় বুধবার পর্যন্ত (তিন দিনে) ২৩২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) বাংলাদেশের একটি সংবাদমাধ্যম দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের বেশিরভাগই মারা গেছেন মঙ্গলবার। কেউ কেউ মারা গেছেন চিকিৎসাধীন অবস্থায়। এর আগে কোটা আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে ১৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত সময়ে ৩২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। এ নিয়ে সব মিলিয়ে গত ২৩ দিনে মারা গেছেন ৫৬০ জন।
সোমবার সংঘাতে মারা যাওয়া ১০ জনের লাশ আসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এর মধ্যে ছয়জন পুলিশ সদস্য ও একজন আনসার সদস্য। এরপর মঙ্গলবার গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে বন্দীরা পালানোর সময় কারারক্ষীদের গুলিতে মারা যান ছয়জন। বুধবার ঢাকার সাভারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও তিনজন। মেহেরপুরের গাংনী উপজেলায় মঙ্গলবার রাত ১১টার দিকে বাড়িতে হামলার সময় সংঘর্ষে মারা যান একজন। আহত হন আরও সাতজন। নিহত নাহারুল ইসলাম বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বুধবার কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজনের মৃত্যু হয়। উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য শেফায়েত উল্লাহ ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি তোফাজ্জল হোসেনের পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

Releated Posts

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

‘একপেশে, পক্ষপাতদুষ্ট ও সাজানো’: ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান দলের

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া সাত আওয়ামী লীগ নেতা ও কর্মীর মৃত্যুদণ্ডের রায়…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top