News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অজ্ঞাত পরিচয় যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

অজ্ঞাত পরিচয় যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট: এক অজ্ঞাত পরিচয় যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা বামুটিয়া এলাকায়। লেফুঙ্গা থানার অধীন বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত গুচামুড়া ব্রিজের নিচের জঙ্গলে অজ্ঞাত পরিচয় এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে।

গুচামুড়া ব্রিজের নিচের জঙ্গলে এক যুবকের ঝুলন্ত দেহ দেখতে পায় এক ব্যাক্তি। সঙ্গে সঙ্গে খবর দেন বামুটিয়া পুলিশ ফাঁড়িতে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস, বামুটিয়া ফাঁড়ির ওসি অ্যান্থনি জমাতিয়া সহ পুলিশ ও টিএসআর বাহিনীর জওয়ানরা। এই বিষয়ে লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন । কিন্তু এই যুবকের পরিচয় যাওয়া যায়নি। ময়নাতদন্ত করার পর জানা যাবে আত্মহত্যা না অন্য কিছু।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top