নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ আগস্ট:
বৃহস্পতিবার টিটিএএডিসি ক্রীড়া দপ্তরের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জুডো হলে ছাত্র ছাত্রীদের নিয়ে যোগা অনুষ্ঠিত হয়। মাঙ্গলিক প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন তথ্য সংস্কৃতি ও ক্রীড়া দপ্তরের নির্বাহী সদস্য সুহেল দেববর্মা।
উদ্বোধকের ভাষণে তথ্য সংস্কৃতি ও ক্রীড়া দপ্তরের নির্বাহী সদস্য সুহেল দেববর্মা বলেন শারিরিক পরিকাঠামো মজবুত রাখার ক্ষেত্রে যোগার গুরুত্ব অপরিসীম। সমাজের উন্নয়নের গতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নেশামুক্ত সমাজ গঠনের বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুমপুই একাডেমীর প্রিন্সিপাল হেবল কলই, সাসা একাডেমীর ন্সিপাল সুকুমার দেববর্মা প্রমুখ।



















