News Flash

  • Home
  • মুখ্য খবর
  • (Update) প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য, ত্রিপুরায় শোক প্রকাশ
Image

(Update) প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য, ত্রিপুরায় শোক প্রকাশ

আগরতলা, ৮ আগস্ট : পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আজ সকালে প্রয়াত হয়েছেন। তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী, সাংসদ বিপ্লব কুমার দেব, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ও পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী। 

এদিন সামাজিক মাধ্যমে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক(ডা.) মানিক সাহা শোক প্রকাশ করে লেখেছেন, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে তিনি গভীর শোক জ্ঞাপন করেছেন। 

শোকবার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ‘বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের রাজনীতির সাথে জড়িত ছিলেন। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রিত্বের দায়িত্ব পালন ছাড়াও পরবর্তী সময়ে তিনি সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।

 তাঁর প্রয়াণে পশ্চিমবঙ্গ একজন অভিজ্ঞ, সজ্জন, বিশিষ্ট লেখক, প্রবীণ রাজনীতিবিদ ও প্রশাসককে হারাল।’ উল্লেখ্য, আজ সকালে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কলকাতার নিজ বাসভবনে প্রয়াত হন। শোকবার্তায় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এবং প্রয়াতের শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সাংসদ বিপ্লব কুমার দেব তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসানে ‘আমি শোকাহত ও মর্মাহত’। তাঁর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। ঈশ্বরের নিকট তাঁর বিদেহী আত্মার সদগতি কামনা করি।

ত্রিপুরার পরিবহণ সুশান্ত চৌধুরীও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি সামাজিক মাধ্যমে লেখেছেন, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসানে ‘আমি শোকাহত ও মর্মাহত’। তাঁর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা ১১ বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধবাবু। এই কঠিন সময়ে আমি তাঁর শোকসন্তপ্ত পরিবার পরিজনকে সমবেদনা জানাই। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি।

তাঁর প্রয়াণে শোক জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি বলেন, বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে আমি গভীরভাবে মর্মাহত৷ তাঁর স্মৃতির প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি৷ তাঁর স্ত্রী এবং পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি৷ 

তিনি আরও বলেন, যুব আন্দোলন, কমিউনিস্ট আন্দোলন, বামপন্থী আন্দোলনসহ পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকারের মন্ত্রী ও পর্যায়ক্রমে মুখ্যমন্ত্রী হিসেবে সমগ্র দেশের সামনে বিকল্পের দিশা দেখাতে বুদ্ধদেব ভট্টাচার্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন৷ দীর্ঘ সময়ব্যাপী অসুস্থ ও শয্যাশায়ী ছিলেন৷ সক্রিয়ভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারছিলেন না৷ কিন্তু তা সত্বেও তাঁর উপস্থিতির গুরুত্ব ও তাৎপর্য ছিল৷ তাঁর প্রয়াণে পশ্চিমবঙ্গের কমিউনিস্ট তথা বাম গণতান্ত্রিক আন্দোলনের একটি অধ্যায়ের অবসান হলো৷ একটি শূন্যতা তৈরি হল৷ 

তাঁর কথায়, পশ্চিমবঙ্গের কমিউনিস্ট তথা বাম গণতান্ত্রিক আন্দোলন সম্মিলিত আন্দোলন সংগ্রামের ধারায় এই শূন্যতা অতিক্রম করতে সক্ষম হবেন বলেই দৃঢ় বিশ্বাস৷ বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতি স্মরণীয় এবং অমলিন থাকবে৷

Releated Posts

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026

‘ভোট চুরি, আইন চুরি, প্রতিষ্ঠান চুরি’: জ্ঞানেশের পদত্যাগ দাবি রাহুলের

অভিজিৎ রায় চৌধুরী, নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগ দাবি করলেন লোকসভার বিরোধী…

ByByReshmi Debnath Sep 24, 2026

রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার সারা রাজ্যেই আরোগ্য মন্দির গড়ে…

ByByReshmi Debnath Sep 24, 2026

অব্যবহৃত চা-বাগানের জমি শিল্প ও পর্যটন প্রকল্পে ব্যবহারের পরিকল্পনা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: ত্রিপুরায় চা চাষের জন্য বরাদ্দ করা হলেও বর্তমানে অব্যবহৃত জমি শিল্প ও পর্যটন প্রকল্পের জন্য…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top